আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য জুড়ে রদবদল জোড়াফুলের

নিজস্ব প্রতিনিধি: আগামী বুধবার মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নবান্ন থেকে সোমবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি জানিয়েছেন বড় কোনও রদবদল করা হবে না। ছোট ছোট কিছু পরিবর্তন করা হবে। মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে উঠে আসবে ৫-৬ জন। অন্যদিকে, ৪-৫ জন মন্ত্রীকে দেওয়া হবে দলের দায়িত্ব। আর এই দিনেই রাজ্য জুড়ে দলেও (TMC) করা হল রদবদল।

রাজ্যের সমস্ত জেলার সভাপতি (DISTRICT PRESIDENT) ও চেয়ারম্যান (DISTRICT CHAIRMAN) ঠিক করা হয়েছে নতুন ভাবে। উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতির পদে আপাতত কারও নাম ঘোষণা করা হয়নি। অন্যদিকে, উত্তর কলকাতার জেলা চেয়ারম্যান পদ ফাঁকা।

জানা গিয়েছে, সংগঠনে বিশেষ জোর দিতেই রদবদল করা হয়েছে। যেমন সরানো হয়েছে কাওকে কাওকে তেমনই এই পদে তুলে আনা হয়েছে অনেক মুখ। অন্যদিকে, অজিত মাইতি র‍য়েছেন পশ্চিম মেদিনীপুর ও ঘাটালের সার্বিক কো অর্ডিনেটর।

বারাসত সাংগঠনিক জেলার সভানেত্রী সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। কলকাতার দক্ষিণ কলকাতার জেলা চেয়ারম্যান করা হয়েছে প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্তকে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবার- যাদবপুরের জেলা সভাপতির পদে বসেছেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। হাওড়ার হাওড়া আর্বানের জেলা চেয়ারম্যান পদে বসেছেন প্রাক্তন বাম নেতা লগন দেও সিং। পূর্ব মেদিনীপুরের তমলুকের জেলা সভাপতি মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। মালদার জেলা চেয়ারম্যানের দায়িত্বে বিধায়ক সমর মুখোপাধ্যায়। পূর্ব বর্ধমানে জেলা সভাপতি পদে ফিরিয়ে আনা হয়েছে বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। পশ্চিম বর্ধমানে জেলা চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা পাকা ধানে, মাথায় হাত কৃষকদের

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

লুঙ্গি বিতর্কে নয়া মোড়, ভোটারদের অধিকার রক্ষায় অভিনব উদ্যোগ তৃণমূলের

স্ট্রং রুমে সিসিটিভিতে ‘গোলযোগ’ অভিযোগে সরব তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসছেন অধীর চৌধুরী, বহরমপুর পুরসভাকে হুঁশিয়ারি কংগ্রেস প্রার্থীর

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ