চাঁচলে হঠাৎ বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির জেলা শাসক , তারপর কী ঘটল

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের আগে জোরকদমে প্রস্তুতি। কোথায় হবে ডিসি আরসি তা খতিয়ে দেখতে মালদার চাঁচলে পরিদর্শনে জেলাশাসক, জেলা পুলিশ সুপার সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সকালে মালদার চাঁচলে যান জেলাশাসক ,পুলিশ সুপার সহ নির্বাচন কমিশনের আধিকারিকরা। চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এবং চাঁচল কলেজে(Chachal College) যান প্রশাসনের শীর্ষ কর্তারা। এই দুই জায়গাকেই সম্ভাব্য ডিআরসি(DRC) কেন্দ্র হিসেবে ঠিক করেছে নির্বাচন কমিশন। পরিদর্শন চলাকালীন পরিকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত জায়গা, যানবাহন চলাচলের সুবিধা থেকে শুরু করে ভোটের দিন ইভিএম(EVM) ও অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ ও গ্রহণের পুরো প্রক্রিয়া নিয়ে খুঁটিনাটি পর্যবেক্ষণ করেন আধিকারিকরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর, চাঁচল ও মালতিপুর এই তিনটি বিধানসভার ডিসি-আরসি মালদার চাঁচলে হতে চলেছে। রতুয়া বিধানসভা(Ratua Assembly) ডিসি আরসি রতুয়াতেই হতে চলেছে। ডিসি আরসি কেন্দ্র তৈরি করতে দ্রুত কাজ শুরু হবে। সুষ্ঠুভাবে নির্বাচন করতে ১৮৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বলে জানান পুলিশ সুপার অনুপম সিং।

এদিনের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং, চাঁচল মহকুমাশাসক হৃত্বিক হাজরা, চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, চাঁচল থানার আইসি(IC) অভিজিৎ দত্ত সহ প্রশাসনিক আধিকারিকরা।প্রশাসন সূত্রে খবর, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কোনওরকম খামতি রাখতে চাইছে না জেলা প্রশাসন। সেই কারণেই আগেভাগেই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখা হচ্ছে।নিরাপত্তা ব্যবস্থাকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ প্রশাসন। ভোটের আগে প্রশাসনের এই তৎপরতা ঘিরে চাঁচল জুড়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল