রোগী দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু চিকিৎসকের, জখম ৩

দুর্ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রোগী দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারালেন চিকিৎসক। সবজি বোঝাই একটি লরির সঙ্গে ওই চিকিৎসকের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে গুরুতর জখম হয়ে মৃত্যু হয় তাঁর। ওই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়িতে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত চিকিৎসকের নাম শুভ্রনীল গুহ (৫৫)। তিনি আলিপুরদুয়ারের বাসিন্দা। জলপাইগুড়ির কান্তি এলাকায় তাঁর একটি চেম্বার ছিল। সেখানে রোগী দেখে বুধবার রাতে ধূপগুড়ি হয়ে আলিপুরদুয়ার ফিরছিলেন শুভ্রনীল। ফেরার পথে ধূপগুড়ির শালবাড়ি ওভারব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। আচমকা একটি সবজি বোঝাই লরির সঙ্গে চিকিৎসকের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরা উদ্ধারকাজে হাত লাগান। চিকিৎসক এবং তাঁর গাড়ির চালক-সহ মোট চার জনকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা শুভ্রনীলকে মৃত বলেন ঘোষণা করেন। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি বাজেয়াপ্ত করেছে। কীভেব এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত তিন জনের মধ্যে দুজনের নাম, রানা আচারিয়া (৩০) এবং দীপঙ্কর নন্দী (২১)।

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড