ঢোলাহাটের বণিক পরিবারের অন্নপ্রাশনের আনন্দের স্বপ্ন বিভীষিকায় পরিণত হল

Share:

নিজস্ব প্রতিনিধি, পাথরপ্রতিমা: আর একমাস পরেই ঘটা করে অনুষ্ঠান হওয়ার কথা ছিল বণিক পরিবারে। সেই মতো বিভিন্ন পরিকল্পনাও গ্রহণ করা হয়েছিল। ভাই ও বোনের অন্নপ্রাশনের অনুষ্ঠানে আত্মীয়-স্বজন থেকে প্রতিবেশী সবাইকেই নিমন্ত্রণ করার ভাবনা ছিল। আর সেই জন্যই চন্দ্রকান্তের ৬ মাসের মেয়ে অস্মিতার অন্নপ্রাশন হয়েছে ঘরোয়া নিয়মে। কারণ আর একমাস পরেই চন্দ্রকান্তের ছোট ভাই তুষারের পাঁচ মাসের ছেলে অঙ্কিত পা রাখবে ছয় মাসে। তখনই ভাই ও বোনকে একসঙ্গে নিয়ে গিয়ে বড় কাছারির মন্দিরে (Barakachari Temple)পুজো দেওয়ার কথা ছিল।

গাড়ি ভাড়াও হয়ে গিয়েছিল। আর এই পুজো দিয়ে ফেরার পরই বাড়িতে ধুমধাম করে দুই শিশুর অন্নপ্রাশনের অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছিল বণিক পরিবার। কিন্তু তা আর সম্ভব হলো না। পরিবারের বাকি ছয় জনের সঙ্গে প্রাণ হারালো শিশু দুই ভাই বোন। সোমবার রাতে পাথরপ্রতিমার ঢোলাহাট থানার(Dholahat P,S,) দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃতীয় ঘেরিতে বাজি বিস্ফোরণে মৃত্যু হয় আট জনের। এঁরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য।

তবে এই পরিবারের চার শিশুর মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা গ্রাম। বিশেষত অস্মিতা ও অঙ্কিতের কথা কেউ ভুলতে পারছেন না। প্রশ্ন করলেই অঝোরে কেঁদে ফেলছেন গ্রামের প্রবীণ বাসিন্দারা। ছোট ওই দুটি মুখ তাদের চোখের সামনে ভেসে উঠছে। প্রত্যেকেই আফসোস করে বলছেন অনেক বারণ করা হয়েছিল এই বণিক পরিবারকে ঝুঁকি নিয়ে বাজির ব্যবসা না করতে। নিজেদের পরিবারের মধ্যেও একে কেন্দ্র করে অশান্তি হত। কিন্তু অধিক মুনাফার আশায় ঝুঁকি নিয়ে ব্যবসা করতে গিয়ে সব শেষ হয়ে গেল অকালে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বণিক বাড়িটি। চারদিকে এখন শ্মশানের নিস্তব্ধতা। চাপা কান্না। আর্তনাদ। গোটা গ্রাম ঘিরে এখন এক শোকের ছায়া। বাজি আর রান্নার গ্যাস সিলিন্ডার এক জায়গায় রাখার ফল কত ভয়ংকর হতে পারে তা ওই গ্রামের মানুষজন দেখেছেন বিস্ফোরণের পর।

তাই ওই গ্রামে আর যেন কেউ এই ভয়ংকর বাজি কারবারের সঙ্গে যুক্ত না থাকে এই আর্জি জানাচ্ছেন সকলে। লাইসেন্স বৈধ থাকতে পারে কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন নিরাপত্তা। ঝুঁকি নিয়ে ব্যবসা না করা। সচেতনতা বড় প্রয়োজন। এই বাজির গুদামে বিস্ফোরণের পর তাহারে হাড়ে হাড়ে টের পেয়েছেন ওই গ্রামের বাসিন্দারা। এই গ্রামে আবার কবে স্বাভাবিক পরিবেশ ফিরবে তা কিন্তু এখনো অজানা। এদিকে, চন্দ্রকান্ত বনিক গ্রেফতার হওয়ার পর গ্রেফতার হয়েছে তার ভাই তুষার বণিক। দুজনেই এখন পুলিশ হেফাজতে।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের