স্কুলে ঢুকে শিক্ষকদের প্রাণনাশের হুমকি মদ্যপ যুবকের, প্রধান শিক্ষককে আটকে চলল বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের প্রাণনাশের হুমকি মদ্যপ যুবকের। নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে প্রধান শিক্ষককে ঘরের মধ্যে আটকে বিক্ষোভ দেখালেন শিক্ষক শিক্ষিকারা। জানা গিয়েছে, স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দেয় এক মদ্যপ যুবক। ঘটনাটি ঘটেছে নন্দকুমার থানার অন্তর্গত মল্লিকচক অমর স্মৃতি বিদ্যাপীঠে।

স্কুলের শিক্ষকরা জানান বুধবার দুপুর তিনটে নাগাদ হঠাৎ করে স্কুল চলাকালীন স্টাফ রুমের মধ্যে ঢুকে পড়ে এক মদ্যপ যুবক। আচমকা তার এমন প্রবেশে হতবাক হয়ে যান সকলে। তারপরেই শিক্ষক শিক্ষিকাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণ নাশের হুমকি দিতে থাকে সে। শিক্ষক শিক্ষিকাদের‌ দাবি, এই ঘটনার সময় স্কুলে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নিজে। কিন্তু তিনি থাকলেও সেই মুহূর্তে কোনও পদক্ষেপ নেননি। শিক্ষক শিক্ষিকারা এ নিয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করলেও উত্তর পাননি।

তারপরেই নিরাপত্তাহীনতার প্রশ্ন তুলে প্রধান শিক্ষকে ঘরের মধ্যে আটকে রেখে প্রধান শিক্ষককের রুমের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন শিক্ষক শিক্ষিকারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অবস্থান বিক্ষোভে বসে থাকেন শিক্ষক শিক্ষিকারা। ঘটনাটি জানাজানি হতেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে নন্দকুমার থানার পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ সরিফ। সে মল্লিকচক গ্রামের বাসিন্দা।

নন্দকুমার থানার ওসি অমিত দেব জানিয়েছেন এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ পড়েনি।ঘটনার পরই স্থানীয়রা এবং অভিভাবকদের একাংশ প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছেন।

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া