ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ৪-৫ দিন বঙ্গে কমবে শীতের আমেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতের পথে বারেবারে বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণিঝড় । এবার ঘূর্ণিঝড় মিধিলির প্রভাব কাটতে না কাটতেই হাজির হয়েছে মিগজাউম। স্বাভাবিকভাবেই নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। বাংলায় এর কোনও প্রভাব পড়বে কিনা, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ বাধাপ্রাপ্ত হচ্ছে। আর যার দরুন পারদ পতনেও হচ্ছে। বর্তমানে আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত।

৩০ নভেম্বর বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি-গভীর নিম্নচাপ। ২ ডিসেম্বর শনিবার বঙ্গোপসাগরেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই নিম্নচাপ।হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, ৬ ডিসেম্বর নাগাদ স্থলভাগ ছুঁতে পারে ঘূর্ণিঝড়টি । তারপর এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশ বা মায়ানমার উপকূলের দিকে তা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে আপাতত আংশিক মেঘলা আকাশ। রাতের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে।

শীতের আমেজ অনেকটাই কমে যাবে। সকাল এবং সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিকে সামান্য উষ্ণতা বাড়বে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৩ ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠবে।

‘ভারতের মতোই শত্রু’,পাক অধিকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার