জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি:  চুক্তি শেষ  হওয়ার তিন দিন আগেই ভারতীয় দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছিলেন  রায়ান টেন ডোশেট। জল্পনা চলছিল  তাঁকে বিশেষ ভূমিকায়  দেখা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সে। সেটাই  সত্যি করে নতুন দায়িত্ব নিয়ে কেকেআরে ফিরলেন রায়ান টেন ডোশেট।  

ভারতের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নেদারল্যান্ডসের এই প্রাক্তন অলরাউন্ডার তাঁর চেনা ছন্দে ফিরে গিয়েছেন। কলকাতা নাইট রাইডার্স স্পোর্টস বুধবার (২৯  জুলাই) ঘোষণা করেছে, রায়ান টেন ডোশেটকে ক্রিকেট কৌশল প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই পদে থেকে তিনি ফ্র্যাঞ্চাইজিটির কার্যক্রমের তত্ত্বাবধান করবেন এবং একই সঙ্গে তিনটি বিদেশী দলের সঙ্গে মিলে  কোচিংয়ের দায়িত্বেও ফিরবেন।  

আরও পড়ুন: ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

নাইট রাইডার্স স্পোর্টসের সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘নাইট রাইডার্স পরিবারে ডোশেটকে পুনরায় স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমাদের দর্শন সম্পর্কে তাঁর গভীর উপলব্ধি এবং ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা, এই ভূমিকার জন্য তাঁকে আদর্শভাবে উপযুক্ত করে তুলেছে। তিনি নাইট রাইডার্স ইকোসিস্টেমের পরবর্তী পর্যায়ের অগ্রগতিকে রূপ দিতে সাহায্য করবেন।’  বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ‘২০২৪ সালের জুলাই মাসে ভারতীয় ক্রিকেট দলে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন রায়ান টেন ডোসেট। নেদারল্যান্ডসের প্রাক্তন অধিনায়ক ডোসেট দু’বছর ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন। দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের খাস আদমি হিসেবেই পরিচিত হয়েছিলেন। চলতি বছরের ইংল্যান্ড সফর পর্যন্তই তাঁর সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ ছিল। তাঁর মেয়াদ যে বাড়ানো হবে না, সেই বার্তা জানানো হয়েছিল নেদারল্যান্ডসের পূর্বতন অধিনায়ককে। ওই বার্তা পাওয়ার পরেই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন ডোশেট।’ 

পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা! চাঞ্চল্য বীরভূমে

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?

বন্যায় ভেসে যাচ্ছিল বাছুর, জীবনের তোয়াক্কা না করেই জলে ঝাঁপ যুবকের, ভাইরাল ভিডিও 

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টকে নোটিস দিল্লি পুলিশের

‘ভারতের মতোই শত্রু’, POK-তে আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য