ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: পুর নিয়োগ দুর্নীতি মামলায় কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকে আজ বুধবার (২৯ জুলাই) তলব করেছে ইডি। তবে ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে কালারফুল বয়ের গলায় শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা। হাজিরার আগে প্রধানমন্ত্রীর স্তুতি শুনে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যপক চর্চা। অনেকেই বলছেন বিজেপির নজরে আসতেই কি এই পদক্ষেপ নিয়েছেন মদন মিত্র। এই প্রসঙ্গেই এবার মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।
কেন্দ্রীয় এজেন্সির সামনে হাজিরা দিতে যাওয়ার আগে মঙ্গলবার (২৮ জুলাই) মদন মিত্র বলেছিলেন, ‘রাজনীতি খরস্রোতা নদীর মতো। আজ মোদি তথা এনডিএ-কে আনুষ্ঠানিক ভাবে ধন্যবাদ জানালাম। আজ তো উনি নজির গড়েছেন, শাসক-বিরোধীকে এক সঙ্গে বসিয়ে দিলেন।’ এই মন্তব্য শুনেই দিলীপ ঘোষ বুধবার বলেছেন, ‘প্রশংসা বা নিন্দায় কিছু যায় আসে না। যে যা করেছে তার ফল ভোগ করতে হবে। উনি যদি কোনও দোষ না করে থাকেন তাহলে ভয়ের কোন কারণ নেই। কিন্তু অপরিসীম দুর্নীতি বাংলা রন্ধ্রে রন্ধ্রে হয়েছে তার মধ্যে যে যুক্ত থাকবে তাকে আইনের আওতায় আসতে হবে।’
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে মদন মিত্রের। কামারহাটি পুরসভায় ১২৫ জনকে বেআইনি ভাবে চাকরি দেওয়া  এবং চাকরির বদলে টাকা তোলার অভিযোগ উঠেছে। অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য পেয়েছিল ইডি। সেই সূত্র ধরেই মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তার আগে  মদনের গলায় প্রধানমন্ত্রীর  প্রশংসা নিঃসন্দেহ তাৎপর্যপূর্ণ।  

মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট, একাধিক এক্স অ্যাকাউন্টে নোটিস দিল দিল্লি পুলিশ

‘ভারতের মতোই শত্রু’,পাক অধিকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে তোপ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

জল্পনার অবসান, কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলেন পদত্যাগী ভারতীয় দলের সহকারী কোচ

অচেনা নম্বর থেকে ফোন, তারপরই মহিলাদের মাথার চুল উধাও! তামিলনাড়ুর এই ঘটনা চমকে দেবে আপনাকে

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

উত্তরপ্রদেশে লিভ-ইন সঙ্গীর হাতে নৃশংস ভাবে খুন বাংলার সমকামী যুবক

আমেরিকা-সৌদি আরবের যৌথ হামলায় ইরাকে নিহত ৮, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

স্বর্গের চেয়েও সুন্দর, বর্ষায় ঘুরে আসুন উত্তর ভারতের এই ৫ অসাধারণ গ্রামে

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহত ১৩, চলছে অনুসন্ধান অভিযান

ইডির দফতরে হাজিরা দেওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রশংসা মদনের, শুনে যা বললেন দিলীপ

কৃষ্ণ সাগরে হামলা! ইউক্রেনের কাছে জাহাজে আটকে ১৩ ভারতীয় নাবিক

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য