চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বেড়েছে সাপের উপদ্রব, জলমগ্ন স্কুলে পড়ুয়াদের পাঠাচ্ছেন না অভিভাবকরা

নিজস্ব প্রতিনিধিঃ লাগাতার বৃষ্টিতে জলমগ্ন মালদার একাধিক জায়গা। আর তাতেই বাড়ছে পোকা- মাকড়ের উপদ্রব। এই পরিস্থিতিতে পড়ুয়াদের স্কুলে পাঠাতে নারাজ অভিভাবকেরা। এমনই ঘটনা ঘটেছে পুরাতন মালদার বালা সাহাপুর নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে প্রায় ২১৬ জন পড়ুয়া পড়াশোনা করে। কিন্তু লাগাতার বৃষ্টিতে বিদ্যালয়ের সামনে জমেছে জল। সেইজন্য কয়েকদিন ধরে স্কুলে আসছে মাত্র ২০ থেকে ২৫ জন পড়ুয়া।

তবে এই ঘটনা প্রথম নয়। এরআগে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছিল গোটা স্কুল। সেই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছিল বলে জানিয়েছিলেন শিক্ষকরা। কিন্তু এবারও বৃষ্টিতে স্কুলের সামনে জমেছে জল। বেড়েছে পোকা-মাকড়ের উপদ্রব। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও প্রতিদিন ক্লাস নিতে আসছেন শিক্ষকরা।

এই নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জানিয়েছেন, ‘আগে এমন সমস্যা হত না। তবে গত দু ‘বছর ধরে তাঁরা রীতিমতো জল যন্ত্রণায় ভুগছি। তাই যে ক্লাসরুমগুলিতে জল ঢোকেনি সেগুলিতে কোনওমতে আমরা ক্লাস করাচ্ছি।‘ অভিভাবকদের একাংশের দাবি, স্কুলের জমা জলে পোকামাকড় থেকে শুরু করে সাপ পর্যন্ত বার হচ্ছে। কী করে ছেলে-মেয়েদের স্কুলে পাঠাব। ইতিমধ্যেই স্কুল থেকে যাতে দ্রুত জল নেমে যায় সেই বিষয়ে পরিকল্পনা করছেন সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ