আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বন্যার জল বাড়িতে ঢুকে ভেসেছে বই-খাতা, কলেজে ভর্তি নিয়ে চিন্তায় স্নাতক পড়ুয়া

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ একটানা বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার জেরে ভাসছে রাজ্যের বিভিন্ন এলাকা। দুর্ভোগের শিকার হয়েছেন আমজনতারা। জলের তলে ভেসে গিয়েছে একাধিক বাড়ি। আর এবার তাতেই ভাসিয়ে নিয়ে গেল পশ্চিম মেদিনীপুরের শিক্ষাবিজ্ঞান স্নাতকের ছাত্রী পুতুল মুর্মুর জীবন।  কারণ, কংসাবতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় ভেসে গিয়েছে তাঁর ঘরবাড়ি। আর তাতেই জলের তোড়ে চলে গিয়েছে, সমস্ত পড়াশোনার বই থেকে শুরু করে নোটস।

পুতুল জানিয়েছেন,’ বাবা নেই। মা খেটে খুঁটে পড়াশোনার জন্য বই কিনে দিয়েছিল। বন্যার জেরে সেইসব ভেসে গিয়েছে। আমি সর্বস্ব খোয়ালাম। হাতে রয়েছে নিজের ডকুমেন্টের ব্যাগ।  জলের জেরে  বাড়ির দেওয়াল ভেঙেছে। সামনেই কলেজের অ্যাডমিশন রয়েছে। কীভাবে ভর্তি হব।‘ একথায় বলা যায়, বন্যার জেরে দিশেহারা হয়ে গিয়েছেন স্নাতক স্তরের এই পড়ুয়া। তবে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজিত রায় পাশে থাকার বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, শুধু পশ্চিম মেদিনীপুর নয়  একটানা বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে  পূর্ব বর্ধমানের একাধিক জায়গা। কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল। কোথাও আবার জল ঢুকছে বাড়ির ভিতরে। ক্রমাগত নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের  চোখে মুখে  আতঙ্কের ছাপ।  কার্যত ব্যাহত জনজীবন।  

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ