মন্ডপে আতসবাজির দেবীদূর্গা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদহ:আতসবাজি দিয়ে তৈরি হচ্ছে দেবী দূর্গা। প্রতিমার মাটির প্রলেপের উপর থাকছে আতসবাজির কারুকার্য। তুবড়ি, চড়কি, রকেট, চকলেট বোমা ও নাগিন আতসবাজি সহ বিভিন্ন প্রকার বাজি পটকা ব্যবহার করা হচ্ছে প্রতিমার সাজে। বাজির বারুদ বার করে প্রতিমার সাজে ব্যবহার করা হচ্ছে। মালদহ শহরের হাটখোলা সার্বজনীন দুর্গাপূজোর মন্ডপে দেখা যাবে এই আতসবাজির দেবীদূর্গা।

শব্দদূষণ নিয়ে সচেতন করতে শিল্পীর এমন ভাবনা। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। এই চিন্তাভাবনা থেকেই মৃৎশিল্পী সুশান্ত সরকারের এমন চিন্তা ভাবনা। আতসবাজি পোড়ানোর ফলে শব্দ দূষণের সাথে বায়ু দূষণ ব্যাপক ভাবে হয়ে থাকে।
শব্দবাজি ছাড়াও যে উৎসব হয়, সেই বার্তা দিতেই শিল্পীর এমন চিন্তা ভাবনা।

থিমের নাম ‘নিঃশব্দে আলোকের ঝর্ণা ধারা’। এই থিমের মাধ্যমে আতসবাজির ক্ষতির দিক গুলো তুলে ধরা হবে। বাজি পটকা দূর্গা প্রতিমা তৈরির পাশাপাশি সচেতনতার বার্তা দিতে থাকছে বিভিন্ন মডেল। শব্দবাজি সংক্রান্ত বিভিন্ন দিক গুলো তুলে ধরা হবে মডেলের মধ্যে দিয়ে। এই ধরনের দুর্গা প্রতিমা তৈরি করে সমাজে বার্তা দেওয়ার পাশাপাশি নিদর্শন গড়ে তুলছে মালদহ। দুর্গা পুজোতে কলকাতা শহর মূলত কারুকার্য তে দৃষ্টান্ত স্থাপন করে। কিন্তু এখন জেলাগুলিতেও কোনও কোনও পূজা মন্ডপ এবং তার প্রতিমা যে নিদর্শন গড়ে তুলছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। থাকছে বাংলার শিল্প ও শিল্পীর সৃষ্টি ও কৃষ্টি। যা ভাবাবে সমাজকে সুস্থ মানসিকতা গড়ে তুলতে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ