চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অলৌকিক! রাখে হরি মারে কে, দামোদরে ৪৫ কিমি ভেসে গিয়েও রক্ষা সত্তরোর্ধ্ব বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি: বাংলায় প্রবাদবাক্য আছে রাখে হরি, মারে কে। এই প্রবাদবাক্য মিলে গিয়েছে রায়নার সত্তরোর্ধ্ব এক বৃদ্ধার জীবনের সঙ্গে। দামোদরের স্নান করতে নেমেছিলেন তিনি। তখনই স্রোতের মধ্যে পড়ে ভেসে যান প্রায় ৪৫ কিলোমিটার। কিন্তু তারপরেও সুস্থভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখানেই বলা হয়েছে, ৪৫ কিলোমিটার দামোদরের জলে ভেসে গিয়েও রক্ষা পেয়েছে ভাগ্যের জোরে। দামোদরের জলে ভেসে গিয়ে ৪৫ কিলোমিটার দূর থেকে উদ্ধার হল ৭৫ বছরের বৃদ্ধা।

প্রবল বৃষ্টি ও নিম্নচাপের জন্য জলস্তর বৃদ্ধি পাচ্ছিল। তার মধ্যেই ডিভিসি জল ছাড়ায় দামোদরে জলস্তর বৃদ্ধি পেয়েছে। রায়না থানা জাকতা এলাকার বাসিন্দা মাতুরি টুডু ( ৭৫) রবিবার দুপুরের সময় স্নান করতে নেমেছিলেন। কিন্তু দামোদরের প্রবল স্রোতের মধ্যে পড়ে টাল সামলাতে পারেননি তিনি। স্রোতের টানে প্রায় ৪৫ কিলোমিটার দূরে চলে যান তিনি। দামোদরের জলের সঙ্গে যুদ্ধ চালিয়ে প্রায় ৪৫ কিলোমিটার দূরে জামালপুর থানার বেগের মুখের কাছে একটি খুঁটি দেখতে পান ওই বৃদ্ধা।

বাঁচার জন্য প্রাণপন লড়াই করে কোনওরকমেই সেটিকে ধরে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন তিনি। খুঁটি ধরেই বাঁচানোর আকুতি করছিলেন তিনি। আশেপাশের লোকজন একটা গোঙানির আওয়াজ শুনতে পান। সেই শব্দ শুনেই তারা ছুটে আসে। নদীর পাড়ে এসে দামোদরের জলে তাঁরা বৃদ্ধাকে দেখতে পান। তারাই ওই বৃদ্ধাকে উদ্ধার করে জামালপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্যকেন্দ্র থেকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানন্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খাঁন জানিয়েছেন, বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। পুলিশ প্রশাসন অবশ্যই তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

Published by:

Share Link:

More Releted News:

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

ভোটের মুখে ফের উত্তপ্ত নন্দীগ্রাম, বোমাবাজির অভিযোগ, তদন্তে পুলিশ

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘বিজেপি প্রার্থীকে দলের কর্মীরাই মানছে না’, সবংয়ে মানস-অমলের তফাৎ বোঝালেন অভিষেক

মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

‘গণতন্ত্রে বুলেট নয়, ব্যালট চলে’, কোচবিহার থেকে কড়া বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ