২৬ জুন রাজ্যের ৬টি ওয়ার্ডে নির্বাচন, জানিয়ে দিল কমিশন

শুক্রবার থেকেই নমিনেশন জমা দেওয়া যাবে বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার। আগামী ২৭ মে থেকে ২ জুন পর্যন্ত নমিনেশন জমা দেওয়া যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৬ জুন রাজ্যের মোট ছ’টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে রয়েছে পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর মৃত তপন কাব্দুর ২ নং ওয়ার্ড। পানিহাটির তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ডও রয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানান, শুক্রবার সকাল ১০টায় নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। শুক্রবার থেকেই নমিনেশন জমা দেওয়া যাবে বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার। আগামী ২৭ মে থেকে ২ জুন পর্যন্ত নমিনেশন জমা দেওয়া যাবে। ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত নমিনেশন জমা দেওয়া যাবে বলে জানানো হয় কমিশনের তরফে। কোনও প্রার্থী নমিনেশন প্রত্যাহার করতে চাইলে তা ৭ জুনের মধ্যে করতে হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ জুন। ভোট গ্রহণ ইভিএম মেশিনে হবে বলেও এদিন কমিশনের তরফে জানানো হয়। ২৬ জুন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ২ নং ওয়ার্ডে এবং পানিহাটিতে খুন হওয়া তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তর ৮ নং ওয়ার্ডে উপনির্বাচন হবে। তার পাশাপাশি ভাটপাড়ার ৩ নং ওয়ার্ডে, চন্দননগরের ১৭ নং ওয়ার্ডে, দক্ষিণ দমদমের ২৯ নং ওয়ার্ডে এবং দমদমের ৪ নং ওয়ার্ডে হবে নির্বাচন। করোনা রোগীরা ভোট দিতে চাইলে তাদের জন্য রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। ভোট গ্রহণের দিন শেষ ঘণ্টায় কোভিড রোগীরা ভোট দিতে পারবেন। তাঁদেরকে অ্যাম্বুলেন্সে করে ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হবে। নির্বাচনী প্রচারের ক্ষেত্রে রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত বিধি নিষেধ থাকছে। প্রচারে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মাস্ক ও স্যানিটাইজার রাখার কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচনের ফল প্রকাশ হতে পারে ২৯ জুন। উল্লেখ্য ২৬ জুন জিটিএ-র নির্বাচন রয়েছে। সে দিনেই শিলিগুড়ি মহকুমা পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন