বেলডাঙার SDPO-র পরে এবার IC-কেও বদলির নির্দেশ কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনের আগে একের পর এক বদলি করছে নির্বাচন কমিশন। বেলডাঙার এসডিপিও-র পরে এবার আইসিকেও বদলির নির্দেশ দিল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বেলডাঙা যাওয়ার পরেই আইসি বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত কয়েকদিনে কলকাতা সহ রাজ্য পুলিশে একের পর এক  অফিসারের বদল ঘটেছে। সেই তালিকায় জুড়েছে এবার বেলডাঙা থানার আইসির নামও। আশুতোষ রায়কে বেলডাঙা থানার নতুন আইসি করা হয়েছে। দ্রুত তাঁকে দায়িত্ব নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই সিইও মনোজ কুমার আগরওয়াল জেলা সফর করেছিলেন। মুর্শিদাবাদে গিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন। নির্দিষ্টভাবে বেশ কিছু গাইডলাইন মেনে কাজ করার কথা বলেছেন। তাঁর মুর্শিদাবাদ সফর শেষে বেলডাঙা থানার আইসিকে বদল করার নির্দেশ দিল কমিশন। কিন্তু ঠিক কী কারণে বদল করা হয়েছে, সেই বিষয়ে কিছু বলা হয়নি। সূত্রের খবর, আগের ঘটনার কথা ভেবে বেলডাঙার আইসি বদলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করেছিল নির্বাচন কমিশন।

পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার পদেও বদল করা হয়েছে। শুধু তাই নয়, গত কয়েকদিনে একাধিক পুলিশ প্রশাসনে রদবদল করেছে নির্বাচন কমিশন। সবই মধ্যরাতে করেছে কমিশন।  এই নিয়ে একাধিকবার মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলার অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে। বেছে বেছে বিজেপির লোকদের এখানে এনে বসানো হচ্ছে। এই অবস্থাতেই  আরও বদল করল কমিশন। এর আগে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদ-সহ একাধিক থানার আইসি, ওসি পদে রদবদল করেছে কমিশন।

আলফানসো-দশেরির ভিড়ে নজর কাড়ছে গোয়ার ‘মাঙ্কুরাদ’ আম! জানেন কেন এত জনপ্রিয় এই আম?

বর্ষায় শরীরে লাল ফুসকুড়ি? জানেন কোন জটিল রোগের লক্ষণ?

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ