বিজেপির অপছন্দের ১২ জেলার পুলিশ সুপারকে সরালেন জ্ঞানেশ, তালিকায় শুভেন্দুর জেলাও

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের পুলিশে বদল কমিশনের। ১২ এসপি ও ডিসি বদল করল কমিশন। আগেই ডিজি ও কলকাতার সিপি বদল করা হয়েছিল। এবার আরও বদল করা হল পুলিশে। বদল করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল। ১৮ মার্চ কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়ার নির্দেশ। সোমবারের পর মঙ্গলবারও রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এক ধাক্কায় রাজ্যের এক ডজন পুলিশ সুপার বদল করেছে কমিশন। শুধু তা-ই নয়, কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ইন্দিরা মুখোপাধ্যায়কে।

সূত্রের খবর, বারাসতে নয়া এসপি পুষ্পা। কোচবিহারে জসপ্রিত সিং, বীরভূমে সূর্যপ্রতাপ যাদব, ইসলামপুরে রাকেশ সিং, হুগলি গ্রামীণে কুমার সানি রাজ, ডায়মন্ড হারবারের সিপিকেও বদল করা হয়েছে। সেখানে নতুন সিপি হয়েছেন ঈশানি পাল। মুর্শিদাবাদের নয়া সিপি শচীন। বসিরহাটে অলোকানন্দা ভাওয়াল। মালদায় অনুপম সিং। পূর্ব মেদিনীপুরে দায়িত্ব পেলেন অংশুমান সাহা। জঙ্গিপুরে সুরিন্দর সিং দায়িত্ব পেয়েছেন। পশ্চিম মেদিনীপুরে দায়িত্ব পেলেন পাপিয়া সুলতানা। কলকাতার ডিসি (সেন্ট্রাল) পদ থেকে ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়াড শ্রীকান্ত জগন্নাথরাওকে।

রবিবার ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের নির্ঘন্ট। এদিন রাতেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার রাতেই এই পদক্ষেপ নিয়েছে কমিশন। সোমবার সকাল হতেই কলকাতা পুলিশ কমিশনার এবং ডিজি বদল করেছে কমিশন। ভোট ঘোষণার পরেই কলকাতা পুলিশ কমিশনার ও ডিজি বদল করল নির্বাচন কমিশন। রাজ্যের নয়া ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। পীযূষ পান্ডের বদলে তাঁকে নিয়ে আসা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ। সুপ্রতিম সরকারের জায়গায় তাঁকে নিয়ে আসা হয়েছে। এবার সিপিতেও বদল। 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু