বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট দূরঅস্ত, পুলিশে বদলির ডেডলাইল দিয়ে বিতর্কে নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যেই বাংলায় চলছে এসআইআর পর্ব। আর তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে রাজ্য–রাজনীতিতে। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আর নির্বাচন কমিশনের দৌলতে ব্যাপক হয়রানি ও হেনস্থার শিকার হয়েছেন বাংলার মানুষজন। আত্মহত্যা থেকে আতঙ্কে মৃত্যুর ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। তারপরও সঠিক সময়ে শুনানি শেষ করতে পারেনি নির্বাচন কমিশন। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট কবে প্রকাশ হবে?‌ তা নিয়ে উঠছে প্রশ্ন। এই আবহে পুলিশে বদলির নির্দেশ দিয়ে ডেডলাইন অর্থাৎ সময়সীমা বেঁধে দিল নির্বাচন কমিশন। রাজ্যের স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বলে সূত্রের খবর। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

এদিকে পুলিশের বদলি প্রক্রিয়া শেষ করতে চেয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন৷ এমনকী পুলিশ বদলির ক্ষেত্রে নির্দিষ্ট ডেডলাইন বেঁধে দিয়ে স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। যেখানে এসআইআর শুনানি প্রক্রিয়া শেষ হয়নি, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়নি—সেখানে হঠাৎ পুলিশে বদলির নির্দেশ কেন তড়িঘড়ি এল?‌ এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ পেলে তারপর এই নির্দেশ আসার কথা। এটাই নিয়ম। কিন্তু হঠাৎ এমন চিঠি আসায়, বিধানসভা নির্বাচন বাংলায় কবে হবে?‌ তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ১৫ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি শেষ করতে হবে এমনই চিঠি এসে পৌঁছেছে নবান্নে বলে সূত্রের খবর।

অন্যদিকে স্বরাষ্ট্রসচিবকে চিঠি পৌঁছে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। পুলিশে বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করে জাতীয় নির্বাচন কমিশনকে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নির্বাচন কমিশনের নির্দেশেই এই কাজ হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু এত তাড়াহুড়ো করা নিয়েই এখন বিতর্ক তুঙ্গে উঠেছে। ফেব্রুয়ারি মাসের শেষদিকে বাংলায় আসার সম্ভাবনা রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। তার আগে এমন চিঠি মেলায় চর্চা শুরু হয়েছে।

এছাড়া গত শুক্রবার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি–সহ রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। সেখানেই নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ আসার কথা উঠে এসেছে। ওই বৈঠকে নানা জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি এবং রাজ্য পুলিশের নোডাল অফিসাররা এই নির্দেশ কথা জানিয়েছেন বলে জানা যাচ্ছে। এমনকী ওই বৈঠকে নানা জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের নিয়ে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্দেশ দেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে।

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

ফ্রিজে রাখছেন পনির? এই ভুলেই ২ দিনেই নষ্ট হতে পারে

গরম ভাতের সঙ্গে জমবে দারুণ, মুসুর ডালে মুচমুচে পটল ভাজা বানান এভাবে

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

পুজোর আগে হুড়মুড়িয়ে কমল সোনা-রুপোর দাম, জানেন কমে কত হল?

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….