পারফরম্যান্সে অসন্তুষ্ট, জেনারেল অবজারভারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার দায়িত্ব থেকে সরানো হল চুঁচুড়ার জেনারেল অবজারভারকে। নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না, ফের একবার তা স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন।

হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি. পলরাসু-র পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে তাঁকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু দায়িত্ব থেকে নয়, সি. পলরাসুকে শীঘ্রই পশ্চিমবঙ্গ ত্যাগ করার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন। তাঁর জায়গায় চুঁচুড়া বিধানসভার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন পার্শ্ববর্তী বিধানসভার জেনারেল অবজারভার রাজেশ কুমার শর্মা। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ,  আর সেই জায়গাতেই খামতি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

এর আগে কোচবিহার উত্তর কেন্দ্রের জেনারেল অবজারভারকেও পদ থেকে  সরানো হয়েছিল। সূত্রের খবর, সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বুথ সংখ্যা সংক্রান্ত সাধারণ প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হওয়ায় কমিশন তাঁর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো চুঁচুড়ার নাম। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

পাশাপাশি, তৃণমূলের হয়ে প্রচারের অভিযোগে ৫ বিএলও-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। শুক্রবার সাসপেন্ড করা হয়েছে উত্তর ২৪ পরগনা ও বীরভূমের মোট ৫ জন বিএলওকে। শুধু তাই নয়, বিধানসভা ভোটের (WB Assembly Election 2026) আগে সরিয়ে দেওয়া হল বিধাননগরের পুলিশ কমিশনার মুরলিধরকে। তাঁর জায়গায় আইপিএস আধিকারিক ত্রিপুরারি অথর্বাকে নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ