ভোটের কাজে ব্রাত্য ১৪৯ পুলিশ অফিসার, কড়া ব্যবস্থার সঙ্গে মুচলেকা নেওয়ার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটের প্রাক্কালে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থায় ফের বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। এক ধাক্কায় ১৪৯ জন পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন ইন্সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর পদমর্যাদার বহু অফিসার। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, বদলি হওয়া কোনও আধিকারিকই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে বদলির সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। প্রথম পর্যায়ে সরানো হয় রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে। এরপর বদলি করা হয় রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক শীর্ষ প্রশাসনিক কর্তা, জেলাশাসক, জেলা নির্বাচন আধিকারিক, পুলিশ সুপার ও কমিশনারদের। পাশাপাশি, বেশ কিছু সিনিয়র অফিসারকে ভোট পর্যবেক্ষক হিসেবে অন্য রাজ্যে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: আজ সংকল্প পত্র প্রকাশ বিজেপির, মহিলা ও যুবদের জন্য কী চমক?

বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪৯ জন আধিকারিকের বদলি অবিলম্বে কার্যকর করতে হবে। এর মধ্যে রয়েছেন ৮১ জন ইন্সপেক্টর। তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি লিখিতভাবে জানাতে হবে যে, তাঁরা ভোেট সংক্রান্ত কোনও দায়িত্ব পালন করবেন না।

অন্যদিকে, ৬৮ জন সাব-ইন্সপেক্টরকেও বদলির আওতায় আনা হয়েছে। কমিশন জানিয়েছে, এর আগে ২৯ মার্চ যাঁদের বদলি করা হয়েছিল, তাঁদের মধ্যে কয়েকজন এখনও একই জেলায় কর্মরত রয়েছেন। এবার তাঁদের জেলা পরিবর্তন করেও অন্যত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনী নিরপেক্ষতা বজায় থাকে। রাজ্যে এবার দুই দফায় ভোট গ্রহণ হবে-প্রথম দফা ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। মনোনয়ন পর্ব শেষ হয়ে যাওয়ায় রাজনৈতিক দলগুলি এখন পূর্ণোদ্যমে প্রচারে নেমেছে। তবে নির্বাচন কমিশনের ধারাবাহিক প্রশাসনিক পদক্ষেপ নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘাত আরও তীব্র হচ্ছে। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব, আর এই বিতর্ক ভোটের আবহে রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের