দুয়ারে সরকার শিবিরে মকুব হয়ে গেল ৩০ লক্ষ টাকার বিদ্যুৎ বিল

দুয়ারে সরকার শিবিরে মুকুব হয়ে গেল প্রায় ৩০ লক্ষ টাকার বকেয়া বিদ্যুৎ বিল। তাতে উপকৃত হতে চলেছেন শতাধিক কৃষক। চালু হচ্ছে পাম্প।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ বিল(Electric Bill) না দিতে পারায় দীর্ঘ ১১ বছর ধরে বন্ধ ছিল সাবমার্সিবল পাম্প(Submersible Pump)। আর তার জেরে প্রায় ২০০ বিঘা জমিতে চাষাবাদে সেচ নিয়ে চরম সমস্যায় পড়তে হতো কৃষকদের(Farmers)। কেননা সাবমার্সিবল পাম্প চালানোর জেরে বিদ্যুৎ বিলের বকেয়ার পরিমাণ গিয়ে দাঁড়িয়েছিল ১১ লক্ষ ৭৪ হাজার ৪৪৪ টাকা। সুদ বাবদ সেই সঙ্গে যোগ হয়েছিল ২৩ লক্ষ ৯৭ হাজার ৭৫৭ টাকা। সব মিলিয়ে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ৪৫ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা পরিশোধের ক্ষমতা ছিল না কৃষকদের। এই সমস্যার সমাধানের জন্য কৃষকেরা স্থানীয় পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সদস্য ও বিধায়কের দ্বারস্থ হন। তাঁরা রাজ্য  বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে বসে মধ্যস্থতা করার উদ্যোগ নিলেও সমস্যার সমাধান হচ্ছিল না। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি সিদ্ধান্ত সেই কাজটা করে দিল। মুকুব হল বিলের বড় অংশই। ছবিটা পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম(Ketugram)-১ ব্লকের পাণ্ডুগ্রাম গ্রান পঞ্চায়েতের ভাণ্ডারগড়িয়া এলাকার।

জানা গিয়েছে, ভাণ্ডারগড়িয়া গ্রামে প্রায় ৪০ বছর আগে এলাকার সেচের জন্য একটি সাবমার্সিবল পাম্প বসানো হয়েছিল। সেই পাম্প চালাবার জন্য সেখানকার কৃষকদের নিয়ে গঠিত হয়েছিল একটি কমিটিও। ওই সাবমার্সিবলের জলে ভাণ্ডারগড়িয়া গ্রাম ছাড়াও কুলাই, বনফুল, বাকলসা নিয়ে চারটি মৌজায় প্রায় শতাধিক কৃষকের প্রায় ২০০ বিঘা জমিতে চাষ হতো। কিন্তু সেই সাবমার্সিবল পাম্পের বিদ্যুৎ বিল জমা দিতে না পারায় প্রায় ১১ বছর আগে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিল রাজ্য বিদ্যুৎ দফতর। এভাবেই ১১ বছর কেটে যাওয়ার পরে ওই চাষিরা সাবমার্সিবল পাম্পটি চালু করার জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ সদস্য ও স্থানীয় বিধায়ক শেখ শাহনেওয়াজের দ্বারস্থ হন। তাঁরা প্রত্যেকেই বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে বসে মধ্যস্থতা করতে বসলেও সমাধানের রাস্তা পাওয়া যাচ্ছিল না। এই অবস্থায় সমস্যা সমাধানের রাস্তা খুলে দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ঘোষিত একটি সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বাড়ির বিদ্যুৎ সংযোগ ও কৃষি ক্ষেত্রে চাষের সাবমার্সিবল পাম্প, ডিপ টিউবওয়েল ইত্যাদি ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা সুদ-সমেত বিলের পঞ্চাশ শতাংশ মকুব করা হবে। বাদ যাবে সমস্ত রকমের সারচার্জ।

সেই সিদ্ধান্ত মোতাবেক ঠিক হয়, ওই পাম্পের বকেয়া বিলের ওপর পঞ্চাশ শতাংশ ধরে চাষিরা ৫ লক্ষ ৮৭ হাজার টাকা পরিশোধ করবেন। সেই মতো শনিবার কেতুগ্রামের কুলাই স্কুলে দুয়ারে সরকার(Duare Sarkar) শিবিরে এসে চাষিরা বিদ্যুৎ বিল মিটিয়ে দিয়েছেন। যদিও তাঁরা ক্যাশ কাউন্টারে গিয়ে ড্রাফটের মাধ্যমে টাকা জমা দিয়েছেন। এর ফলে আর কিছুদিনের মধ্যেই নতুন করে চালু হয়ে যাবে সাবমার্সিবল পাম্পটি। দুয়ারে সরকার শিবিরে এসে ওই পাম্পের দায়িত্বে থাকা চাষীরা বিল পরিশোধের অঙ্গীকার পত্রে সই করেন। পাশাপাশি তাঁদের হাতে মুখ্যমন্ত্রীর শংসাপত্র তুলে দেয় রাজ্য বিদ্যুৎ দফতর। ওই কৃষকেরাই জানিয়েছেন, অজয় নদের পাশেই তাঁদের জমি রয়েছে। প্রায় ১২ বছর আগে সেখানে বন্যায় বালি পড়ে জমিগুলি নষ্ট হয়ে গিয়েছিল। তাই সাবমার্সিবলের বিদ্যুৎ বিল মেটানো যায়নি তখন। ফলে চাষও বন্ধ হয়ে গিয়েছিল। এখন নতুন করে সাবমার্সিবল পম্পটি চালু হতে চলেছে। ফলে তাঁরা নতুন করে আবারও সেখানে ফসল ফলাতে পারবেন।   

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার