হাতির হানায় মৃত্যু, মানুষের তাণ্ডবেই মর্মান্তিক পরিণতি

শুরু হয় সেলফি তোলাও! একাংশের অভিযোগ, উত্যক্ত করা হচ্ছিল হাতিদের। এরপরেই একটি হাতি ঘুরে দাঁড়ায়। একজন পালাতে না পেরে হাতির সামনে পড়ে যান।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতির (ELEPHANT) হানায় মৃত্যু হল এক ব্যক্তির। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় রেঞ্জের ঘটনা। জানা গিয়েছে, ২টি হাতি খাবারের  সন্ধানে একটি গ্রামে ঢুকে পড়েছিল। তারপর ‘হাতি দেখা’র নামে গজরাজদের উত্যক্ত করতে শুরু করে স্থানীয় বেশ কয়েকজন। যার পরিণতি হয় মর্মান্তিক। দাঁতালের হানায় স্থানীয়র মৃত্যুর পরে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দেখা গিয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, ২টি হাতি দুধ পাথরি গ্রামে খাবারের সন্ধানে ঢুকে পড়েছিল। গ্রামবাসীরা ওই হাতিদের ‘খেঁদানো’র নামে বাঁশ ও লাঠি নিয়ে তাড়া করে অসতর্ক ভাবেই। আবার হাতি দেখতেও ভিড় জমিয়েছিল বহু মানুষ। শুরু হয় সেলফি তোলাও! একাংশের অভিযোগ, উত্যক্ত করা হচ্ছিল হাতিদের। এরপরেই একটি হাতি ঘুরে দাঁড়ায়। সেই সময় সকলে ছুটে পালিয়ে যায়। তবে একজন পালাতে না পেরে হাতির সামনে পড়ে যান। ওই ব্যক্তির নাম মাধব মণ্ডল।

 হাতিটি শুঁড়ে জড়িয়ে আছাড় মারে মাধবকে। ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি। এরপরে হাতি জঙ্গলের দিকে চলে যায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর ডিভিশনে রয়েছে প্রায় ৪৫টি হাতি। রেঞ্জার বাবলু মাণ্ডি বলেন, সকালে হাতিটি গ্রামের মোরাম রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ভিড় জমায়। আর তারপরেই হাতির সামনে পড়ে যান এক ব্যক্তি। তারফলেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বনদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় হাতি প্রবেশ করলে ভিড় না জমিয়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য।

ভোররাতে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত তিন শিশু-সহ ৮ জন

শামিকে বিশেষ উপহার বৈভবের, আবেগে কাঁদলেন তারকা পেসার

কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ! গ্রেফতার দমদম পুরসভার পুরপ্রধান, ধৃত আরও ২

প্রিন্টারে ছাপতেন জাল নোট! পঞ্চম শ্রেণি পাস শের সিংয়ের কাণ্ডে তাজ্জব পুলিশ

বৃহন্নলা কুঠিতে তল্লাশি চালাতেই মিলল বন্দুক-গুলি, বাংলাদেশি সিম! গ্রেফতার গুরুমা

কঙ্গোর স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত পড়ুয়া সহ প্রায় ২৯

শুক্রে সুমিত রায়কে নিয়ে মেদিনীপুরের উদ্দেশে রওনা CID-র, আজই পেশ আদালতে

কড়া নিরাপত্তার মধ্যে মেদিনীপুর আদালতে আনা হল সুমিত রায়কে

ফের নিম্নচাপের চোখরাঙানি, উইকএন্ডে কলকাতা সহ জেলায় জেলায় দিনভর বৃষ্টি

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

BRICS Summit 2026: দুর্গে পরিণত দিল্লি! নজরদারিতে থাকছে ১৫ হাজার পুলিশ ও ৫০০ CCTV

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গ্রেফতার কংগ্রেস নেতা

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা