ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব, নষ্ট জমির ফসল, মাথায় হাত চাষিদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হাতির তাণ্ডবে অতিষ্ট গ্রামবাসীরা  । এই আবহে  বৃহস্পতিবার  সকাল থেকেই  ঝাড়গ্রাম শহরের উপকন্ঠে কন্যাডোবা ও পচাখালিতে সকাল থেকে শুরু হয়  হাতির তাণ্ডব। আর তাতে আহত হয়েছেন দুজন গ্রামবাসী। তাদেরকে ভর্তি করা হয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চলছে চিকিৎসা । 

জানা গিয়েছে , এদিন সকালে ঝাড়গ্রাম এর বেতকুন্দ্রী এলাকায় একটি হাতি হঠাৎ করেই ঢুকে পড়ে। আর সেইসময় এক ব্যক্তি আচমকাই দাঁতাল হাতির সামনে পড়ে যান। তাতেই আহত হন তিনি । সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে । এরপর এলাকায় ছড়িয়ে পড়ে  হাতি ঢুকে পড়ার খবর । সে সময় হাতির তাড়ায় আরো এক ব্যাক্তি আহত হয়। যদিও গ্রাম বাসীদের দাবি তিন জন আহত হয়েছে হাতির হামলায়। এলাকায়  হাতির তাণ্ডবের খবর পেতেই ঘটনাস্থলে হাজির হন বনদফতরের কর্মীরা । 

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে প্রায়শই  হাতির তাণ্ডবের ঘটনা ঘটে ।  সম্প্রতি ঝাড়গ্রামের নয়াগ্রামের জঙ্গল থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় ২৫টি হাতি প্রবেশ করে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কালিঞ্জা গ্রামে। বিঘা বিঘা জমির ফসল নষ্ট হয়েছে ইতিমধ্যেই। চিন্তায় পড়েছে চাষিরা ।  এই  আবহে ফের ঝাড়গ্রামে ঘটল হাতির তাণ্ডব ।  যদিও চাষিদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বনদফতরের কর্মীরা । 

শনির ঘরে মঙ্গলের প্রবেশ! নক্ষত্র বদলে ৪ রাশির জাতকদের চমকাবে ভাগ্য

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল