খড়্গপুর শহরে ঢুকে পড়লো ১২টি হাতির দল, ঝাড়গ্রামে পালিয়ে প্রাণ বাঁচাল ৩ সিভিক ভলেন্টিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি খড়গপুর ও ঝাড়গ্রাম: খড়্গপুরে শহরে ঢুকলো হাতির দল। প্রায় ১০ থেকে ১২ টি হাতি রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই হাতির তাড়াতে হুলা পার্টিসহ পুলিশ তৎপর রয়েছে সকাল থেকে । খড়গপুর সাউথ সাইড এলাকার কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রেখেছে খড়্গপুরের রেল এলাকার সিস্টেম টেকনিক্যাল স্কুলের সামনে জঙ্গলে রয়েছে হাতির দল। আর এই হাতি দল শহরে ঢোকার জেরে একেবারে আতঙ্ক ছড়িয়েছে গোটা খড়গপুর শহর(Kharagpur City) জুড়ে। অন্যদিকে, কপাল জোরে দাঁতালের মুখ থেকে ছুটে প্রানে বাঁচলেন তিন সিভিক ভলেন্টিয়ার।

জানা গেছে, ঝাড়গ্রামের সাঁকরাইলের ধানঘোরী বাজারে নাইট ডিউটিতে ছিলেন তিন সিভিক ভলেন্টিয়ার। হঠাৎ করেই পার্শ্ববর্তী জঙ্গলের দিক থেকে মূল রাস্তা ধরে ধানঘোরী বাজারে ঢুকে পড়ে বিশালাকার দাঁতাল হাতি। ঠিক সেই সময় তিন সিভিক(Civic) কর্মী এক জায়গাতেই বসে ডিউটি করছিলেন। দাঁতালকে হঠাৎ চোখের সামনে দেখে কোন রকমে ছুটে প্রাণ রক্ষা করেন তারা।সাঁকরাইল এর মোহূলবনি এলাকায় তান্ডব চালায় দাঁতাল হাতি। লন্ডভন্ড করে ফেলে চাষের জমি । অন্যদিকে , সোমবার রাত্রেও ৩০-৩৫ টি হাতির দল সাঁকরাইলের(Sakrail) জামবেদিয়া, বালিভাষা এলাকায় তান্ডব চালায় । হাতির দল তান্ডব চালায় এলাকা সহ চাষের জমিতে । ক্ষতি হয় বিঘের পর বিঘে ফসল ।

চাষ ওঠার মুহূর্তে বড়সড় ক্ষতির মুখে ধান চাষীরা। অভিযোগ হাতি তাড়াতে গ্রামবাসীদের বেরিয়ে আসতে হয়। এলাকায় আসে না বনদপ্তরের আধিকারিক ও হুলা পাটি। জীবনের ঝুঁকি নিয়ে পাহারা দিতে হয় এলাকায় । নিজেদেরকে মশাল হাতে নিয়ে নামতে হয় রাস্তায়। এদিকে মেলেনা ক্ষতিপূরণও। ধান পাকা শুরু হতেই হাজির গজরাজের দল, চিন্তায় এখন এলাকার ধান চাষীরা।

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর