মঙ্গলবার থেকেই নিস্ক্রিয় হচ্ছে mAadhaar App, নয়া অ্যাপ ডাউনলোড করে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামিকাল মঙ্গলবার (৩০ জুন) থেকেই বন্ধ হয়ে যাচ্ছে আধারের মোবাইল অ্যাপ্লিকেশন বা এমআধার অ্যাপ (mAadhaar)। ফলে আধার সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম আর ওই অ্যাপে করা যাবে না। তবে চিন্তা নেই। সাধারণ মানুষের কথা ভেবে নতুন অ্যাপ নিয়ে এসেছে আধার কর্তৃপক্ষ। যারা মোবাইলের মাধ্যমে আধার সংক্রান্ত কাজকর্ম সারতে চাইছেন, তাঁরা ওই নতুন অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন।

আধার কর্তৃপক্ষ (UIDAI)আগেই জানিয়ে দিয়েছিলেন, ৩০ জুন থেকে এমআধার (mAadhaar)কাজ করা বন্ধ করে দেবে। ওই অ্যাপে নতুন কোন আপডেট মিলবে না। যারা মোবাইলে আধার সংক্রান্ত কাজকর্ম সম্পন্ন করতে চান, তাদের নয়া অ্যাপ ডাউনলোড করতে হবে। পুরনো অ্যাপের সঙ্গে আধারের নয়া অ্যাপের অনেকটাই পার্থক্য রয়েছে। নতুন অ্যাপে একাধিক ফিচার্স যোগ করা হয়েছে। এখন থেকে যেখানে প্রয়োজন হবে, সেখানে আধার কার্ডের জেরক্স কপি জমা দেওয়ার কিংবা আসল কপি দেখানোর প্রয়োজন হবে না। কিউআর কোডের মাধ্যমেই নিজের আধার পরিচয়পত্র পেশ করা যাবে।

নতুন আধার অ্যাপে মুখাবয়াব শনাক্তকরণ বা ফেস অথেন্টিকেশনের সুবিধা থাকছে। পাশাপাশি বায়োমেট্রিক্যালি অ্যাপ আন বা অফ করার সুবিধা থাকছে। আধার কর্তৃপক্ষের দাবি, উপভোক্তার ব্যক্তিগত গোপনীয়তার দিকে বিশেষ নজর রেখেই নয়া আধার অ্যাপ তৈরি করা হয়েছে। কোথাও যদি নাম কিংবা বয়সের প্রমাণ দেখাতে হয়, তাহলে শুধু তাই দেখানোর সুবিধা থাকছে। পুরো আধার কার্ডের তথ্য শেয়ার করার দরকার পড়বে না।

নতুন আধার অ্যাপ ডাউনলোড করবেন কিভাবে?

যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাঁরা গুগল প্লে স্টোরে গিয়ে Aadhaar App বলে সার্চ করুন। আর যাঁদের অ্যাপল ফোন রয়েছে তাঁদের অ্যাপেল স্টোরে গিয়ে  Aadhaar App সার্চ করতে হবে। তবে অ্যাপ ডাউন লোখ করার আগে পাবলিশার হিসাবে UIDAI-এর নাম রয়েছে কিনা, তা ভালভাবে দেখে নিন। না হলে প্রতারকদের পাল্লায় পড়তে হবে।

মেসিদের জন্য সুখবর, আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা থেকে ছিটকে গেলেন সুইজারল্যান্ডের সেরা খেলোয়াড়

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

বর্ষায় ঘরে ভ্যাপসা গন্ধ? রান্নাঘরের এই ৪ উপাদানেই মিলবে সহজ সমাধান

আর্জেন্টিনা ফাইনালে খেললে ‘নিষিদ্ধ’ হতে পারেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফ্রান্স-স্পেন, কবে মহাযুদ্ধ?

অজান্তেই ডেকে আনছেন অশুভ শক্তি! ডাইনিং টেবিলে কখনও রাখবেন না এই জিনিসগুলি

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল