পারিবারিক বিবাদে হানাহানি কান্দিতে, মৃত ১

এই ঘটনায় স্বামীর ভাইকে কুপিয়ে মারা এবং স্ত্রীর বাবার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই পক্ষের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিবেদক: পারিবারিক অশান্তি শুরু হয় বচসা দিয়ে। তারপর তা রূপ নেয় গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের। অভিযোগ, এরপর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয় অস্ত্র দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ। মুর্শিদাবাদের কান্দি এলাকার মণিগ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় দাম্পত্য কলহ দিয়ে। তা থেকেই শুরু হয় পারিবারিক বিবাদ। আর দুই পক্ষ নিয়ে জড়িয়ে পড়ে গোটা গ্রাম। তা রূপ নেয় বড়সড় সংঘর্ষের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা নুর চাঁদ শেখ এবং তাঁর স্ত্রী (Wife) সেলিনা বিবি। সম্পর্কের অবনতি এমন তলানিতে ঠেকে যে তা গড়ায় আদালত পর্যন্ত। স্বামী (Husband) সৌদি থেকে ফিরে আসার পর তা রূপ নেয় আরও ভয়ঙ্কর। পরিণতি নির্মম মৃত্যু। এই ঘটনায় স্বামীর ভাইকে কুপিয়ে মারা (Murder) এবং স্ত্রীর বাবার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুই পক্ষের বিরুদ্ধে।

দুই পরিবারের (Family) পক্ষ নিয়ে গ্রাম দুই ভাগে বিভক্ত হয়ে যায়। শুরু হয় দুই পক্ষের বিরুদ্ধে মারামারি। স্থানীয় সূত্রে খবর, ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হতে থাকে। সেখানেই জখম হন স্বামী নুরের ভাই জামিরুল। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরেই জখম ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ভর্তি করা হলেও বাঁচানো যায়নি জামিরুলকে। সেই খবর গ্রামে আসতেই বেশকিছু উত্তেজিত গ্রামবাসী আগুন লাগিয়ে দেয় স্ত্রী সেলিনা বিবির বাবার বাড়িতে। ভস্মীভূত হয়েছে বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনায় আসে দমকল। খবর পেয়ে এলাকায় আসে পুলিশ। উত্তেজিত গ্রামবাসীকে সামাল দিতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ (Police) বাহিনী। মৃত যুবকের ময়নাতদন্ত করা হবে। এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে পরিস্থিতি।

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এবার নতুন চমক,পর্যটকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

শ্রীরামপুরে সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দিল যুবক , গ্রেফতার অভিযুক্ত

বাবা-মার চোখের আড়াল হতেই বিপত্তি! বাড়ির পাশের জলাশয়ে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

পোলার্ডের নতুন ইনিংস শুরু, মালিঙ্গা-সহ তিন কোচকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও