ভিড়ে ঠাসা কামরায় বন্ধ পাখা, চরম ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হাঁসফাঁস গরমে বড় বিপত্তি। মধ্যমগ্রাম-শিয়ালদহ লোকালের এক বগিতে বন্ধ সব পাখা। অফিস টাইমে শিয়ালদহ শাখার লোকাল ট্রেনগুলিতে প্রতিদিনই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সেই ভিড়ের মধ্যেই বুধবার (২০ মে) সকালে চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। ৮:৩৭-এর ডাউন মধ্যমগ্রাম-শিয়ালদহ লোকালের একটি বগিতে আচমকাই বন্ধ হয়ে যায় সমস্ত পাখা। প্রখর গরম ও ভিড়ের চাপে রীতিমতো হাঁসফাঁস অবস্থা তৈরি হয় যাত্রীদের মধ্যে।

জানা গিয়েছে, ট্রেন নম্বর ৩৩৪২২-এর ১৫২১৯২ নম্বর বগিতে এই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। অফিস টাইম হওয়ায় বগিটি ছিল যাত্রীতে ঠাসা। কিন্তু গোটা বগিতেই ফ্যান না চলায় ঘেমে নেয়ে একাকার হয়ে পড়েন যাত্রীরা। অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন। কয়েকজন যাত্রী মাথা ঘোরা ও শ্বাসকষ্টের সমস্যায় পড়েছেন বলেও খবর। নিত্যযাত্রীদের অভিযোগ, রেল পরিষেবায় যাত্রী সুরক্ষা ও পরিষেবার মান উন্নয়নের কথা নিয়মিত প্রচার করা হলেও বাস্তবে লোকাল ট্রেনের রক্ষণাবেক্ষণে যথেষ্ট গাফিলতি রয়েছে। বিশেষ করে গরমের সময়ে এই ধরনের সমস্যা অত্যন্ত বিপজ্জনক বলেও দাবি যাত্রীদের।

এক যাত্রীর কথায়, এত ভিড়ের মধ্যে পাখা বন্ধ থাকায় দাঁড়িয়ে থাকাই দায় হয়ে উঠেছিল। অনেকেই এই গরমে আর ভিড়ে অসুস্থ হয়ে পড়েন। রেল কর্তৃপক্ষের আরও নজরদারি প্রয়োজন। পরে শিয়ালদহ স্টেশনে পৌঁছে যাত্রীরা বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। রেলের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ফ্যানগুলি বন্ধ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১