প্রধানমন্ত্রী মোদির সুরক্ষা নিশ্চিতকারী কুকুরকে বিদায়কালীন সংবর্ধনা আরপিএফের

দীর্ঘ ১১ বছর ৬ মাস দায়িত্ব পালন করেছে খড়গপুর রেলওয়ে (RPF) পুলিশের ডগ স্কোয়ার্ডের বিশেষ কুকুর ব্রুটাস (Brutus)।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সুরক্ষা নিশ্চিত করেছিল সে। দীর্ঘ ১১ বছর ৬ মাস দায়িত্ব পালন করেছে খড়গপুর রেলওয়ে (RPF) পুলিশের ডগ স্কোয়ার্ডের বিশেষ কুকুর ব্রুটাস (Brutus)। অবশেষে অবসরের সময় তাকে সংবর্ধনা দিল আরপিএফ। রীতিমত অনুষ্ঠান করে ওই প্রাণীকে সংবর্ধনা দেওয়া হয় রেল পুলিশের তরফে।

সোমবার রাতে আরপিএফের তরফে খড়গপুর শহরে রেলের ডগ স্কোয়াড অফিসে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে ব্রুটাসকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। রীতিমত ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় তাকে। অন্যদিকে দীর্ঘদিন ধরে যে কলা কৌশল রপ্ত করেছে ব্রুটাস। এদিন অনুষ্ঠানে সেই স্পেশাল ট্রেনিংয়ের বিভিন্ন কলাকৌশল দেখায় প্রাণীটি। এদিন এই অনুষ্ঠান ঘিরে রেল পুলিশের কর্মীদের মধ্যে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হবে নাই বা কেন? সম্প্রতি খড়গপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসার জন্য তৈরি হ্যালিপ্যাডের সুরক্ষা নিশ্চিত করার কাজেও লাগানো হয়েছিল ব্রুটাসকে।

প্রসঙ্গত খড়গপুরের রেল পুলিশের ডগ স্কোয়াডের তরফে পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম কোনও কুকুরকে সংবর্ধনা দেওয়া হল। তবে এই প্রথম ডগ স্কোয়েডের কোনও কুকুরকে সংবর্ধনা দেওয়া হলেও আগামী দিনে ডগ স্কোয়াডে থাকা অন্যান্য কুকুরদেরকেও পরবর্তী ক্ষেত্রে এইভাবে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান রেলওয়ে আধিকারিকরা। সোমবার ব্রুটাসকে সংবর্ধনা দেওয়ার পর সিনিয়র সিকিউরিটি কমিশনার সিএন তেওয়ারি প্রাণীটিকে সিদ্ধার্থ আচার্য নামে এক ব্যক্তির হাতে তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গপুর রেলওয়ে এএসআই ডগ স্কোয়াড কাজি কামাল উদ্দিন-সহ অন্যান্য কর্তা ও আধিকারিকরা।

ওইয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে গুঁড়িয়ে শেষ ষোলোয় স্পেন

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাবজ্জীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর