দুর্গাপুরে কয়লা উত্তোলের সময় বিস্ফোরণে ১৯টি বাড়িতে ফাটল, আতঙ্কে ঘরছাড়া মানুষ

কয়লা উত্তোলনের সময় আচমকাই ঘটল বিস্ফোরণ৷ আর তার জেরে প্রায় ১৯টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ আতঙ্ক ঘরছাড়া এলাকাবাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়লা উত্তোলনের সময় আচমকাই ঘটল বিস্ফোরণ৷ আর তার জেরে প্রায় ১৯টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের শিরষা গ্রামে৷ বাড়িতে ফাটলের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়৷  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড দুর্গাপুর ফরিদপুর ব্লকের শিরষা গ্রামে খনি গহ্বর থেকে কয়লা উত্তোলনের কাজ করছে কয়েকদিন ধরে। কয়লা উত্তোলনের কাজ চলার সময় আচমকা বিস্ফোরণ ঘটে বলেন স্থানীয়দ্বের দাবি। আর তার জেরে এলাকায় ভয়ানক কম্পন তৈরি হয়। তীব্র কম্পনের ফলে গ্রামের প্রায় ১৯টি বাড়িতে ফাটল ধরে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে।

স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষজনের অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষকে ফাটলের বিষয়টি জানানো সত্ত্বেও কোনও গুরুত্ব দেয় না। তাই প্রাণ বাঁচাতে আতঙ্কে স্থানীয় বাসিন্দারা রাতে বাড়ির বাইরে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। শুধু স্থানীয় মানুষজন নয়, বাড়ি ফাটলের এই ঘটনা নিয়ে ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করেছেন স্থানীয় লাউদোহা গ্রাম পঞ্চায়েত সদস্যও। লাউদোহা গ্রাম পঞ্চায়েতের সদস্য লতিকা সাহা বলেন, এই বাড়িগুলিতে ফাটল ধরছে তবুও দেখছে না ইসিএল কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। উল্লেখ্য দিন চারেক আগে কয়লা উত্তোলনের জেরে পাথরপুকুর ও বাদ্যকর পাড়া এলাকায় ধস নামে। ইসিএলের খোলামুখ খনি লাগোয়া জনবসতিপূর্ণ এই এলাকার কয়েকটি বাড়ির উঠোনে বড়সড় ফাটল তৈরি হয়। কিন্তু সেই সময় বাড়িতে কেউ না থাকায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। এলাকাবাসীর দাবি, একাধিকবার ইসিএল কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনও ব্যবস্থা নেয়নি তাঁরা।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?