নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার বাবা

এমন ঘটনা প্রকাশ্যে আসতে হতভম্ব হয়ে গিয়েছে এলাকাবাসী। ইতিমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা মেয়েকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বারোঘরিয়া এলাকায়। মেয়েকে যৌন নিগ্রহ করেছে খোদ বাবা, এমন ঘটনা প্রকাশ্যে আসতে হতভম্ব হয়ে গিয়েছে এলাকাবাসী। ইতিমধ্যে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতকে আদালতে পেশ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় টোটো চালক। ধূপগুড়ির বারোঘরিয়া এলাকার বাসিন্দা সে। তার স্ত্রী কর্মসুত্রে ভিনরাজ্যে থাকেন। অভিযুক্ত ব্যক্তি নাবালিকা মেয়েকে নিয়ে বাড়িতে থাকতেন।  সেই সুযোগে বাড়িতে নাবালিকা মেয়েকে একা পেয়ে তার বাবা যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। নিজের বাবার কাছে এমন নিগ্রহের শিকার মানসিকভাবে ভেঙে পড়ে ওই নাবালিকা। এর পর এই নির্যাতন মুখ বুজে মেনে না নেওয়ার সিদ্ধান্ত নেয়। পুরো ঘটনা প্রতিবেশীদের জানায় ওই নির্যাতিতা নাবালিকা। নির্যাতিতা নাবালিকা মেয়েটি প্রতিবেশীদের কাছে বাবার কুকীর্তির বিষয়টি খুলে বলে। এর পর ঘটনা জানাজানি হতে স্থানীয় প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্থানীয় মহিলারা অভিযুক্তকে মারধর করে। এর পর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। একইসঙ্গে নির্যাতিতা নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতাকে চিকিৎসার জন্য ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করা হয়। আরও বিশেষ পরীক্ষার জন্য সোমবার নির্যাতিতাকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসককে দিয়ে তার পরীক্ষা করা হবে। এদিনই অভিযুক্ত বাবাকে আদালতে তুলবে পুলিশ। এই ঘটনা  নিয়ে জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে তোলা হবে।’

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন