Hilsa: সীমান্ত পেরিয়ে রাজ্যে ঢুকল পদ্মার ইলিশ, প্রথম দিন কত মাছ এল?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পুজোর আগেই বাংলাদেশ থেকে রাজ্যে ঢুকল ইলিশ। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রথম দফায় প্রায় ১৭২টি পেটি পদ্মার ইলিশ এসেছে বাংলায়। মোট ১৮ টন ইলিশ এসেছে বলে খবর। তবে পুজোর আগে কত দামে বিক্রি হবে পদ্মার ইলিশ তা এখন ঠিক হয়নি।

গত ২১ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে জানান হয়, আসন্ন দুর্গাপুজোর আগেই বাংলায় ঢুকবে পদ্মার ইলিশ। এরপর থেকেই শুরু হয়ে গিয়েছিল দিনগোনা , কবে বাংলায় আসছে পদ্মার ইলিশ। অবশেষে এদিন দুপুরে শেষ হল অপেক্ষার অবসান। বাংলাদেশের রূপালি শস্য নিয়ে ভারতে প্রবেশ করল দুটি ট্রাক। কিছুক্ষণের মধ্যেই কলকাতা, হাওড়া-সহ রাজ্যের চারটি বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের রুপোলি শস্য। আর তাতেই পুজোর আগে কিছুটা হলেও লাভের মুখ দেখতে চলেছে মাছ ব্যবসায়ীরা। একথায় শুক্রবার বাজারে গেলেই মিলতে চলেছে পদ্মার ইলিশ।

কেমন দাম হতে পারে ইলিশের ? হাওড়ার এক মাছ ব্যবসায়ী জানিয়েছেন,’ এবার অনেকটাই কম পদ্মার ইলিশ এসেছে। ১২০০-১৪০০ টাকা কেজি হতে পারে পদ্মার ইলিশের দাম।‘ তবে আমজনতার কতটা নাগালের মধ্যে থাকবে পদ্মার ইলিশের দাম সেটাই এখন মূল প্রশ্ন।

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

পুজোয় অফবিট ট্যুর, গহীন অরণ্যের মাঝে ঘুরে আসুন মারোমার জঙ্গল

শুধু স্বাদ নয়, শরীরের জন্যও উপকারী! ত্বকের সুরক্ষায় কার্যকরী এই ফল

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে