দীপাবলি-ছটপুজোয় মাত্র ২ ঘণ্টার জন্য বাজি-তে অনুমতি

দীপাবলিতে মাত্র ২ ঘণ্টার জন্য বাজি ফাটানোর অনুমতি দিয়ে নির্দেশিকা জারি করা হল। তবে সমস্ত বাজি হতে হবে পরিবেশবান্ধব।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজি নিষিদ্ধ করা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা চলছে। তার আগেই বড় সিদ্ধান্ত জানাল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্যদ। দীপাবলিতে মাত্র ২ ঘণ্টার জন্য বাজি ফাটানোর অনুমতি দিয়ে নির্দেশিকা জারি করা হল। তবে সমস্ত বাজি হতে হবে পরিবেশবান্ধব। কালীপজো এবং দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে বলে জানিয়ে দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্যদ। তবে রাজ্যে শুধুমাত্র পরিবেশবান্ধব বাজিই বিক্রি করা যাবে। তবে শুধু দূষণ নিয়ন্ত্রণ পর্যদ জানিয়ে দিয়েছে ছটপুজো এবং বড়দিন ও নিউ ইয়ার্সেও দুঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি থাকবে। ছটপুজোর ক্ষেত্রে সন্ধ্যা ৬-৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। আর বড়দিন ও নিউ ইয়ার্সে মাত্র ৩৫ মিনিট অনুমতি দিয়েছে পর্যদ। ওই দুই দিন রাত ১১.৫৫ মিনিট থেকে রাত ১২.৩০ পর্যন্ত বাজি ফাটানো যাবে।

অপরদিকে কালীপুজোর আগে ফের বাজি বাজারের স্থান পরিবর্তন করা হয়েছে। ময়দানে নয়, রাজ্য সরকারের সহযোগিতায় এবার বাজির বাজার বসবে উত্তর কলকাতা সিঁথির সার্কাস ময়দানে। শনিবারই নবান্নে মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির চেয়ারম্যান বাবলা রায়। তাঁর দাবি, বাজার বসানোর জন্য দমকলের ছাড়পত্র ও সরকারে অনুমতি মিলেছে। এরমধ্যেই রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্যদ জানিয়ে দিল শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজিই বিক্রি ও মজুদ করা যাবে। তবুও আশঙ্কা যাচ্ছে না বাজি ব্যবসায়ীদের। কারণ হাইকোর্ট কী রায় দেয়, এখন সেদিকেই তাকিয়ে বাজি বিক্রেতারা।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা