চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিমলাপালে চলন্ত মারুতি ভ্যানে দাউ দাউ করে আগুন, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া :  নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পথে বড় সড় দুর্ঘটনার কবলে মারুতি ভ্যান। যাওয়ার পথেই দাউ দাউ করে জ্বলে উঠলো মারুতি ভ্যানটি। স্থানীয় সূত্রে খবর,  রবিবার সিমলাপাল থেকে পাঁচমুড়া রাস্তার ওপর সিমলাপালেরই বাদাগেড়িয়া-কৃষ্ণপুর এলাকার মাদারিয়া জঙ্গলের মাঝে দূর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

গাড়িতে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে অসংখ্য মানুষ ভিড় করেন। তাঁরাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও সিমলাপাল থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। মারুতি ভ্যানে কীভাবে আগুন লাগল তা জানতে পুলিশ ও দমকলের তরফে আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

পুলিশ ও দমকল সূত্রে খবর, সিমলাপাল থেকে পাঁচমুড়ার যাওয়ার পথে গ্যাসের গন্ধ পেয়ে রাস্তার ধারে দাঁড় করিয়ে দেয় চালক। গাড়ির চালক গাড়িটি পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। সেই সময় আচমকা ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোয়। তারপরেই গাড়িতে দাউ দাউ করে আগুন লেগে যায়। মারুতি ভ্যানে আগুন লেগে যাওয়ার কারণে সিমলাপাল-পাঁচমুড়া ভায়া বাদাগেড়িয়া-কৃষ্ণপুর জঙ্গল রাস্তায় সাময়িকভাবে যানচলাচল ব্যহত হয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।

এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। মারুতি ভ্যানের চালকও সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে। মারুতি ভ্যানে আচমকা কীভাবে আগুন লাগল? কোথা থেকে গ্যাস বের হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ ও দমকল। গাড়ির চালক জানিয়েছেন, নিজের কাজ সেরে ফিরছিলেন মারুতি ভ্যান নিয়ে। মাঝ রাস্তাতেই আগুন লেগে যায়।

 

Published by:

Share Link:

More Releted News:

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ