আইন হাতে তুলে নিলেই কড়া পদক্ষেপ, বার্তা ফিরহাদের

বীরভূমের বুকে বোমা বিস্ফোরণের ঘটনায় এবার কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।সাফ জানালেন আইন হাতে তুলে নিয়ে পদক্ষেপ করবে প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেষ্টগড় বীরভূমের(Birbhum) বুকে বোমা বিস্ফোরণের ঘটনায় এবার কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। সাফ জানিয়ে দিলেন, কেউ যদি আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করে তাহলে প্রশাসনও তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। সেখানে রাজনীতির রঙ বিচার করা হবে না। বীরভূম জেলার সিউড়ি(Suri) সদর মহকুমার সাঁইথিয়া(Snaithia) ব্লকের ফুলুর(Fulur) গ্রাম পঞ্চায়েতের বহরাপুর(Baharapur) গ্রামে সোমবার রাতে বোমাবাজির ঘটনায় এক যুবকের একটি পা উড়ে গিয়েছে। ঘটনায় জখম হয়েছে আরও দুই নাবালক। মঙ্গলবার সকালেও গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ লাগে। চলে মুড়ি মুড়কির মতো বোমাবাজি(Bomb Blast)। রাস্তাঘাটে সেই সব বোমার অধিকাংশই না ফাটা অবস্থায় পড়ে রয়েছে। এদিন সকাল থেকেই সেই গ্রামে গিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে পুলিশ শতাধিক বোমা উদ্ধার করেছে। বোম্ব স্কোয়াড গিয়ে এদিন সেই বোমা নিরাপদে ফাটিয়ে বিপদ কমানোর কাজ শুরু করেছে। সেই সঙ্গে বোমাবাজির জেরে পুলিশ এখনও পর্যন্ত ১২জন যুবককে গ্রেফতার করে সিউড়ি মহকুমা আদালতে পেশ করেছে।

আরও পড়ুন শুধু নয় কলকাতা, বাংলাজুড়েই এবার 5G পরিষেবা

জানা গিয়েছে, বহরাপুর গ্রামে ২টি গোষ্ঠীর বসবাস। একটির মাথা সাবের আলি, অন্যটির মাথা তুষার মণ্ডল। এদের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। দুই নেতারই অনুগামীদের মধ্যে ঝামেলা হয়েছে বহুবার। সোমবার বিকাল থেকেই এই দুই গোষ্ঠীর মধ্যে আবারও বিবাদ বাঁধে। তার জেরে সন্ধ্যা থেকে রাতভর দফায় দফায় চলে ওই গ্রামের মধ্যে বোমাবাজি। তার জেরেই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে গ্রাম ছাড়তে শুরু করেন। ফিরে আসে বকটুই গ্রামের স্মৃতি। ওই ঘটনার জেরে বিরোধীরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে শোরগোল তোলায় এদিন পাল্টা বার্তা দিলেন ফিরহাদ। তিনি জানিয়েছেন, ‘এটা একটা গ্রামীণ বিবাদ বলে শুনেছি। গ্রামের মধ্যে বিবাদ থাকেই। জমিজমা, ধান এসব নিয়ে বিবাদ হয়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আর অ্যান্টি সোশ্যাল তো অ্যান্টি সোশ্যালই হয়। তাদের কোনও দলও হয় না, কোনও জাত হয় না। পুলিশ সক্রিয়ভাবে অনেককেই গ্রেফতার করেছে। যে আইন হাতে তুলবে, সে ভুগবে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়ে দিয়েছেন। এসব নিয়ে বিরোধীরা রাজনীতি করলে কোনও লাভ নেই।’

আরও পড়ুন রাজ্যের ৫ পুরনিগমে ২জন করে ডেপুটি মেয়র, আসছে বিল

এ ঘটনা প্রসঙ্গে বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন, ‘গতকালের বিবাদের আধঘণ্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এখনও অবধি ১২জনকে গ্রেফতার করা হয়েছে। কিছু সুতলি বোমা আমরা উদ্ধার করেছি ঘটনাস্থল থেকে। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। তল্লাশি চলেছে গ্রামে। বেশ কিছু জায়গা থেকে নতুন করে বোমা উদ্ধারও হয়েছে।’

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫