Loading live market data...
Loading active stocks...
Connecting...

পাঁচদিনেও অধরা রয়্যাল বেঙ্গল! আতঙ্ক কুলতলিতে

বুধবার সুন্দরবনের গভীর জঙ্গল ছাড়িয়ে মৈপীঠে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল। তারপর থেকেই কুলতলির বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে বাঘটি

Share:

নিজস্ব প্রতিনিধি: বুধবার সুন্দরবনের গভীর জঙ্গল ছাড়িয়ে মৈপীঠে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল। তারপর থেকেই কুলতলির বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে বাঘটি। টানা পাঁচদিন হয়ে গেলেও বাড়িতে ত্রস্ত এলাকার বাসিন্দারা। সন্ধ্যা হলেই কেউ বাড়ির বাইরে বের হচ্ছে না। এই পাঁচদিনেই কুলতলির মেরিগঞ্জ দুই নম্বর অঞ্চলের ডোঙাজোড়া-মিশ্রচক এলাকার শেখপাড়ার আশেপাশে ঘুরছে পূর্ণবয়স্ক বাঘটি। জঙ্গলের ভিতর থেকেই গর্জন করেই চলেছে। কিন্তু সম্মুখে আসছে না। গোটা এলাকার নদীর পাড় ও জঙ্গলের পুরো জায়গাটি জাল দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রবিবার রাতেই সেই জাল ছেঁড়ার চেষ্টা করেছে বাঘটি।

খাঁচা পাতা থাকলেও টোপ না খেয়েই জঙ্গলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বাঘটি। ক্ষুধার্ত অবস্থায় চারিদিকেই ঘুরছে রয়্যাল বেঙ্গল। শেখপাড়ায় জঙ্গল লাগোয়া এলাকাগুলিতে টহল দিচ্ছে বন কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, বনদফতরের জাল দিয়ে ঘেরা এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে। ঘুমপাড়ানি বন্দুক নিয়ে তৈরি বন কর্মীরা। সূত্রের খবর, বাঘের সন্ধান চিহ্নিত করা গিয়েছে। তাই এনক্লোজার ছোট করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের সাবধান থাকতে বলা হচ্ছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ।

ছাগলকে টোপ হিসাবে ব্যবহার করলেও তা ছুঁয়ে দেখছে না ক্ষুধার্ত দক্ষিণরায়। রবিবার রাতে শেখপাড়ার জঙ্গলে দেওয়া জালও কাটার চেষ্টা করে সে। নজরদারি দল তৈরি করে এলাকা টহল দেওয়া শুরু হয়েছে। যদিও এখনঅ নাগালের বাইরে ঘুরছে বাঘ। শুধুই গর্জন শোনা যাচ্ছে জঙ্গলের ভিতর থেকে।

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর