বন থেকে লোকালয়ে হরিণ, আবার বনেই পাঠালেন বনকর্মীরা

লোকালয়ে ঢুকে পড়ে একটি হরিণকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিলেন বন দফতরের কর্মীরা। শুক্রবার রাতে হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকালয়ে ঢুকে পড়ে একটি হরিণকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিলেন বন দফতরের কর্মীরা। শুক্রবার রাতে হরিণটি লোকালয়ে ঢুকে পড়ে। এরপর স্থানীয়রা বন দফতরে খবর দিলে বনকর্মীরা এসে শনিবার দুপুরে হরিণটিকে ধরে নিয়ে জঙ্গলে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার(Alipurduar)-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের জলদাপাড়া মৌজা এলাকায়। লোকালয়ে হরিণ ঢুকে পড়ায় শোরগোল পড়ে যায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি হরিণ শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের জলদাপাড়া লোকালয়ে ঢুকে পড়ে। এরপর গ্রামবাসীরা হরিণটিকে ধরার জন্য উদ্যোগী হন। তাঁদের চেষতায় হরিণটিকে আটকানো সম্ভব হয়। হরিণটিকে ধরে স্থানীয়রা বন দফতরে খবর দেয়। খবর পেয়ে বনকর্মীরা ওই এলাকায় এসে হরিণটিকে উদ্ধার করে যান। পরে সেটিকে জঙ্গলে ছেড়ে দেন বন দফতরের কর্মীরা। স্থানীয়রা জানান, বড় প্রজাতির হরিণটি জলদাপাড়া বনাঞ্চল থেকে বেড়িয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল। জঙ্গল থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে জলদাপাড়া মৌজায় হরিণটিকে ঘোরাফেরা করতে দেখেন প্রথমে স্থানীয় বাসিন্দারা। জঙ্গলে না ফিরে সারা রাত লোকালয়েই ছিল হরিণটি। শনিবার দুপুরে জলদাপাড়ার একটি স্কুলের মাঠে চলে আসলে স্থানীয়রা ধরে ফেলেন এই বন্যপ্রাণীটিকে। কিছুক্ষণ পর জলদাপাড়া পূর্ব রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে সেটিকে ছেড়ে দেয় জঙ্গলে।

হরিণ উদ্ধারের ঘটনা নিয়ে জলদাপাড়া ইস্ট রেঞ্জের অফিসার স্বপন মাঝি জানান, ‘খবর পেয়েই ঘটনাস্থলে বনকর্মীদের টিম পাঠানো হয়। সম্বর হরিণটিকে উদ্বার করে এদিনই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া হরিণটি সম্বর প্রজাতির। তাই দেখতে বড়।’

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট