প্রশান্ত বর্মনকে ধরতে অ্যাকশনে STF! রাতেই নিউ টাউনে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরেই অধরা প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে ঘিরে জোরদার হল তদন্ত। স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের মামলায় তাকে খুঁজে বের করতে এবার বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)-এর সহযোগিতা নিয়েছে বিধাননগর পুলিশ। গতকাল বুধবার রাতেই নিউ টাউনে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অভিযোগ, দত্তাবাদ এলাকা থেকে অপহরণের পর স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে। পরে দেহটি নিউ টাউনের যাত্রাগাছি খালপাড় এলাকায় ফেলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর যাত্রাগাছি খালপাড় থেকে স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। পরে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ প্রশান্তের দুই গাড়িচালক রাজু ঢালি ও গোবিন্দ সরকার, ঠিকাদার তুফান থাপা এবং কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকারকে গ্রেফতার করলেও সেই সময় প্রশান্ত বর্মনকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। পরবর্তীতে মামলার তদন্তভার বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের হাতে যায়।

আরও পড়ুন: বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

২৬ নভেম্বর বারাসত জেলা আদালত থেকে শর্তসাপেক্ষে আগাম জামিন পান প্রশান্ত। পরে মামলা উচ্চ আদালত এবং শেষে সুপ্রিম কোর্টে পৌঁছায়। চলতি বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তাকে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি সেই নির্দেশ মানেননি বলে অভিযোগ। এরপর থেকেই তিনি কার্যত গা-ঢাকা দেন। এরই মধ্যে গত জুন মাসে নিউ টাউনে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক পথচারীকে ধাক্কা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হলেও পরে জামিনে মুক্তি পান। এবার স্বপন কামিল্যা খুন মামলায় তাঁর ভূমিকা নিয়ে ফের তদন্ত জোরদার করেছে পুলিশ। তদন্তকারীদের আশা, এসটিএফ-এর সাহায্যে তাঁকে দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে। 

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ