অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ প্রতীক উরের, প্রশংসায় ভরালেন সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর এই আবহে আমতলার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে প্রবেশ করলেন সিপিএম ত্যাগী নেতা প্রতীক উর রহমান। দলের বিরুদ্ধে বিদ্রোহ করে সিপিএম ছেড়ে ছিলেন প্রতীক। এবার সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন প্রতীক উর। দক্ষিণ ২৪ পরগনার আমতলায় দলীয় বৈঠকে হাজির তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ডহারবারের সাংসদের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমতলার দলীয় কার্যালয়ে অভ্যন্তরীণ বৈঠকে হাজির হয়েছেন তিনি। আর সেখানেই বেশ কিছুক্ষণ কথা হয় প্রতীক উর রহমানের সঙ্গে। আর পরিস্থিতির চাপে পড়ে তড়িঘড়ি সিপিএম প্রতীক উর রহমানকে বহিষ্কার করল।

এদিকে প্রতীক উর রহমান সংখ্যালঘু মুখ। তরুণ নেতা এবং সুবক্তা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে চিঠি দিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। কিন্তু সেলিম তাঁকে ডেকে কথা বলেননি। সময় হাতের বাইরে চলে যাওয়ায় তৃণমূল কংগ্রেসে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন প্রতীক উর। তার আগে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছ থেকে বার্তা আসে। তাতেই সাড়া দেন এই বামপন্থী নেতা। তারপর থেকে সংবাদমাধ্যমে একের পর এক প্রশংসা করতে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তখন থেকেই বোঝা গিয়েছিল ঘাসফুলে আসছেন প্রতীক কাস্তে হাতুড়ি ছেড়ে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে বৈঠক হয় অভিষেক–প্রতীকের। সূত্রের খবর, এবার বিধানসভা নির্বাচনে প্রতীক উর রহমানকে মগরাহাট থেকে প্রার্থী করা হবে। তা নিয়ে কথাও হয়েছে। তবে তৃণমূলে যোগ দেওয়ার পর প্রতীক উর রহমান বলেন, ‘‌আমি এই দলে যোগ দিয়েছি কারণ বিজেপিকে ঠেকাতে যদি কেউ পারে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস। আমি বিজেপির কাজকর্ম দেখে নিন্দা করেছি। আর আমার মনে হয়েছে এই দলে এসে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারব। তাই আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছি।’‌ এরপরই প্রতীক উরের প্রশংসা করেন অভিষেক।

এছাড়া অভিষেক এবং প্রতীক উরের যে বৈঠক হয়েছে সেটা স্পষ্ট হয়ে যায় ডায়মন্ডহারবারের সাংসদের কথায়। প্রতীক উর যে পরিশ্রমী কর্মী সে কথাও তুলে ধরেন অভিষেক। আর সিপিএমের নীতি আদর্শ নিয়ে তুলোধনা করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌আমি অনেকদিন ধরেই চিনি প্রতীক উরকে। ও আমার বিরুদ্ধে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রতীক উর খুব পরিশ্রমী ছেলে। সংগঠনের কাজ করা ছেলে। এমন একজন ভাল, নিঃস্বার্থ কর্মী আজকের দিনে পাওয়া যায়?‌ আমাকে এসে বলল, অভিষেক দা আমি টিকিট পেতে আসিনি। কাজ করতে চাই। সেই সুযোগটা পেলেই হবে। আর ওকে বলা হচ্ছে, বেইমান, গদ্দার। যে ছেলেটা কাজ করল এতদিন ধরে আপনাদের হয়ে তাঁকে আপনারা চিনতেই পারেননি। সিপিএম নীতি আদর্শের কথা বলে। কী আপনাদের নীতি আদর্শ?‌ আমাদের নীতি আদর্শ মানুষের সেবা করা। সেই কাজ এবার প্রতীক উরও করবেন।’‌

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে