রাজ্যে ফের বিষ মদের ছায়া, বর্ধমানে মৃত ৪

রাজ্যে ফের বিষ মদ কাণ্ডের ছায়া? বর্ধমানে ৪ জনের মৃত্যুতে সেই প্রশ্ন উঠছে। অভিযোগ, মদ খাওয়ার পর অসুস্থ হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের বিষ মদ কাণ্ডের ছায়া? বর্ধমানে চার জনের মৃত্যুতে সেই প্রশ্ন উঠছে। অভিযোগ, মদ খাওয়ার পর অসুস্থ হয়ে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূ্র্ব বর্ধমানের (Purba Bardhaman) বাহির সর্বমঙ্গলা পাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃতদের সঙ্গে মদের আসরে ছিলেন এমন আরও ২ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

মদ খাওয়ার পর অসুস্থ হয়ে চার জনের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিনহা রায়। তাঁর সঙ্গে যায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড়ের একটি মদের দোকান থেকে দেশি মদ কিনে খেয়েছিল তারা। দেশি মদ খাওয়ার পর থেকেই শুরু হয় বমি, আর তারপর অসুস্থ হয়ে পড়েন ওই মদ্যপায়ীরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই চারজনের মৃত্যু হয়। মৃত চার জনের মধ্যে দুজনের নাম যথাক্রমে, শেখ হালিম ও শেখ সুবরাতি। তাঁরা বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে কোথা থেকে কোন মদ খেয়ে মৃত্যু হয়েছে চার জনের তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। এদিন কোন হোটেল বা দোকান থেকে মদ নিয়ে খাওয়া হয়েছে তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী যায়। তদন্তকারী আধিকারিকরা একটি হোটেল সিল করে দেন বলে জানা গিয়েছে।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক