‘একটা মিটিং করতে আসবেন বাবুরা, দেখবেন কত কাঁদবে’, মোদিকে নিশানা মমতার

আজ এখানে একটা মিটিং করতে আসবেন বাবুরা, দেখবেন কত কান্না কাঁদবে সব। ওদের জিজ্ঞাসা করবেন?  যে ১১ লক্ষ আবাসের তালিকা পাঠানো হয়েছিল, তার কী হল?

Share:

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) আবহে এদিন অর্থাৎ বৃহস্পতিবার কোচবিহারের(Coachbehar) মাটি সাক্ষী থেকেছে দুই মহারথীর দুই পৃথক জনসভা। প্রথমটি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee), এবং দ্বিতীয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi)। স্বভাবত ভাবেই মমতা এদিন তাঁর সভা থেকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তবে নাম না করেই সেই আক্রমণ শানিয়েছেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছেন জলপাইগুড়ির ঝড়ের প্রসঙ্গকেও।

মমতা এদিন জানান, ‘জলপাইগুড়িতে ঝড়ে অনেকের মৃত্যু হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। বার্নিশে ৭০০-৮০০ বাড়ি ধুলোয় মিশে গিয়েছে। এই ঝড় যাদের বাড়ি নষ্ট হয়েছে। তাদের বাড়ি আমরা করে দেব। কমিশনের কাছে অনুরোধ এটা ঝুলিয়ে রাখবেন না। আমরা বাড়ি করে দেব। মানুষগুলি রাস্তায় বসে আছে৷ আমি খবর পেয়ে বিশেষ অনুমতি নিয়ে আমি বাগডোগরা আসি। নিহত আহতদের পরিজনদের সাথে দেখা করার পাশাপাশি আমি কিছু স্পট দেখি। আজ এখানে একটা মিটিং করতে আসবেন বাবুরা, দেখবেন কত কান্না কাঁদবে সব। ওদের জিজ্ঞাসা করবেন?  যে ১১ লক্ষ আবাসের তালিকা পাঠানো হয়েছিল, তার কী হল? ১০০ দিনের টাকার কী হল? তিন বছর ধরে আবাসের টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না, রাস্তাঘাটের টাকা দেয় না, আমরা কী খারাপ করেছিলাম? ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তার কাজে বাংলা প্রথম ছিল। কেন আটকে রেখেছেন? বিজেপি(BJP) এখনও ছাড়পত্র দেয়নি বলে!’

এই প্রসঙ্গে মমতা এদিন আরও বলেন, ‘জলপাইগুড়ির ঝড়ের সময়ে আমাদের চিকিৎসক ও প্রশাসন দারুণ কাজ করেছে। তাদের প্রচেষ্টায় অনেকের প্রাণ বেঁচে গিয়েছে। আমি বার্নিসে গিয়েছিলাম। ঝড়ে একটা বাড়িও নেই। আমি আলিপুরদুয়ার জেলায় গিয়েছিলাম। তপসীহাটাতে যারা ঘর বাড়ি হারিয়েছেন তারা ছিলেন। আমি সাধারণ মানুষের সাথেও কথা বলেছি। এটা ঝড় জলের সময়। আর এই সময়েই আমাদের ভোট হয়। নদী মাতৃক দেশ হল বাংলা। সবচেয়ে বেশি সাইক্লোন হয় বাংলা আর বাংলাদেশে। চার লাইন বাংলা বলতাসে, কী সুন্দর বাংলা কয়! তা নয় ওটা লেখা থাকে। আমার এখানে হালকা রঙেয়ের একটি মাইক থাকে। তার মধ্যে লেখা থাকে পুরো। আপনার দেখতে পাবেন না। এই সিস্টেম আমেরিকায় চালু আছে। এসেই বলবেন, কোচবিহার রাজার জয়, পঞ্চানন কোর্মার জয়। আসলে সবটাই দেখে বলবেন। এটাকে বলে দেখে বলা, আমাকে যদি বলেন গুজরাটিতে বলতে, আমি বলে দেব। আমায় রাজবংশী ভাষায় বলতে বললেও বলে দেব।’

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে