অবশেষে বৃষ্টি নামল বঙ্গে, রবি সকাল থেকেই বদল আবহাওয়ায়

রবি সকাল থেকেই আঁধার নামিয়ে ঝমঝমিয়ে স্বস্তির বারিধারা নামল দক্ষিণবঙ্গের একের পর জেলায়। ঝড়বৃষ্টির জেরে পারাও নামবে ৩ থেকে ৪ ডিগ্রি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে হাঁসফাঁস করা পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলার(Bengal) বুকে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল। বেশিরভাগ জেলায় তাপপ্রবাহে(Heat Wave) কাবু হয়ে পড়েছিলেন সাধারণ মানুষ৷ যদিও পূর্বাভাস ছিল রবি বিকাল থেকেই বদল আসবে আবহাওয়ায়। দেখা গেল বিকাল অবধি অপেক্ষা করতে হল না। রবি সকাল থেকেই আঁধার নামিয়ে ঝমঝমিয়ে স্বস্তির বারিধারা(Rain) নামল দক্ষিণবঙ্গের একের পর জেলায়। মূল শহর কলকাতায়(Kolkata) বৃষ্টির দেখা না পাওয়া গেলেও শহরতলিতে বেশ ভালই বৃষ্টি হয়েছে এদিন সকাল থেকে। জেলায় জেলায় আবার রীতিমত বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, রবিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে হতে পারে কালবৈশাখীও। তবে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হল না। সকালেই নামল স্বস্তির ধারাপাত।  

উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঢুকছে বাংলার বায়ুমণ্ডলে। এত দিন বাতাসে জলীয় বাষ্পের অভাবে এবং পশ্চিম দিক থেকে আসা শুষ্ক এবং গরম বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছিল না। কিন্তু ঘূর্ণাবর্তের জেরে সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা ও নদিয়া জেলাতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। সঙ্গে থাকবে বৃষ্টিও। তবে বৃষ্টি কোথাও সমান ভাবে হবে না। কোথাও হালকা বৃষ্টি হবে, কোথাও মাঝারি, আবার কোথাও বা মুষলধারে।

যেখানে যেখানে কালবৈশাখী(Kalbaishakhi) হবে সেখানে হাওয়ার বেগ ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমির মধ্যে থাকবে। ঝড়বৃষ্টির পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপের দাপট কিছুটা হলেও কমতে পারে। পারাও নামবে ৩ থেকে ৪ ডিগ্রি। আগামী চারদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই  রবিবার বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বেশি। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। সঙ্গে ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। ফলে ভোটের ময়দানে কিছুটা হলেও প্রচারে বেড়িয়ে স্বস্তি পাবেন প্রার্থী থেকে তাঁর সঙ্গে থাকা লোকেরা।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ