রথের মেলায় গ্যাস বেলুনের সিলিণ্ডারে বিস্ফোরণ, আহত অন্তত ৮

আশঙ্কাজনক অবস্থা ৩ জনের। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের তিয়রবেড়িয়া মেলার ঘটনা। ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহতরা চিকিৎসাধীন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতিমারির (CORONA) কারণে ২ বছর এখানে রথের মেলার (FAIR) আয়োজন হয়নি। আর ২ বছর পর আয়োজিত এই মেলায় ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। গ্যাস বেলুন ফোলানোর সিলিণ্ডার বিস্ফোরণ হল। মর্মান্তিক ঘটনায় আহত (INJURED) অন্তত ৮ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থা ৩ জনের। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের তিয়রবেড়িয়া মেলার ঘটনা। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাল কেটেছে মেলার ছন্দের।

তিয়রবেড়িয়া মেলা, ৮০ মন পিতলের রথযাত্রা। উল্টোরথের দিন ভিড় ছিল ব্যাপক। বিক্রি হচ্ছিল গ্যাস বেলুন। দোকান ঘিরে ছিল কচিকাঁচা এবং তাদের অভিভাবকরা। সেই সময় হঠাৎ করে ঘটে বেলুন ফোলানোর সিলিণ্ডারে বিস্ফোরণ। শোনা যায় বিক্ট শব্দ। দেখা যায়, প্রায় ১০ ফুট দূরে ছিটকে পড়েছেন বিক্রেতা। আহত অন্তত ৮। এঁদের মধ্যে রয়েছেন শিশু ও মহিলা। গুরুতর অবস্থা ৩ জনের। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন সকলে।

জানা গিয়েছে, বিস্ফোরণের ফলে চত্ত্বর জুড়ে রক্তারক্তি হয়। জখমদের দেহ ক্ষতবিক্ষত। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। দেখা দিয়েছিল কান্না। মেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই প্রসঙ্গে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও মেলা হয়েছে। বসেছেন বেলুন বিক্রেতা। এবারেও অনেক বেলুন বিক্রেতা এসেছেন। কখনও এমন দুর্ঘটনা হয়নি। কী করে দুর্ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে। উৎসবের মেলায় দেখা দিয়েছে আতঙ্ক। উদবিগ্ন সকলেই। মেলা কমিটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, সকলে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তা দেখা হবে। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের