এই মুহূর্তে

জঙ্গল থেকে উদ্ধার শিশুকন্যার নাম ‘‌বনশ্রী’‌, ঠিক কী ঘটেছিল সিউড়ির অরণ্যে?‌

নিজস্ব প্রতিনিধি: ‘‌নাম রেখেছি বনলতা যখন দেখেছি’—বিখ্যাত এই গানটির লাইন ধরেই এবার প্রশাসন উদ্ধার হওয়া এক শিশুকন্যার নাম রাখল ‘‌বনশ্রী’‌। কিন্তু এমন নাম কেন?‌ কারণ এই শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছিল জঙ্গল থেকে। তারপর চলে জীবন–মরণ লড়াই। চিকিৎসা চলেছিল হাসপাতালে। আজ, সোমবার হাসপাতাল থেকে ছাড়া পায় শিশুকন্যাটি। দীর্ঘ চড়াই–উতরাই পেরিয়ে এখন সুস্থ ওই শিশুকন্যাটি। কেমন করে জঙ্গলে এসেছিল শিশুকন্যা?‌ কারা ফেলে গিয়েছিল?‌ এই প্রশ্ন থাকলেও এখন সুস্থ সে।

এদিকে স্থানীয় সূত্রে খবর,‌ রান্নার জন্য জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিলেন গ্রামবাসীরা। তখন এক শিশুকন্যার কান্নার আওয়াজ পেয়েছিলেন কয়েকজন গ্রামবাসী। সেই শব্দ শুনে এগিয়ে কাছে যেতেই তাঁরা দেখতে পান, চাদরে মোড়া এক শিশুকন্যা পড়ে আছে। গত ১৭ জানুয়ারি ওই শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছিল বীরভূমের সিউড়ির তসর কাঁটা জঙ্গলে। তখন জঙ্গলে পিকনিক করছিলেন কয়েকজন যুবক। তাঁদের সাহায্যে কাঠ কুড়োতে আসা গ্রামবাসীরা ওই শিশুটিকে উদ্ধার করেন এবং তাকে নিয়ে যাওয়া হয় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কদিন আইসিইউ’‌তে চিকিৎসাধীন ছিল শিশুকন্যাটি। সুস্থ করে তাকে তুলে দেওয়া হয় প্রশাসনের হাতে।

অন্যদিকে আজ, সোমবার প্রজাতন্ত্র দিবস। প্রশাসন সূত্রে খবর, শিশুকন্যাটি এখন হোমে রয়েছে। তার নাম রাখা হয়েছে ‘বনশ্রী’। বনে উদ্ধার হওয়ায় এই নাম রাখা হয়েছে। জঙ্গল থেকে উদ্ধার হওয়া এবং সুস্থ জীবনে ফিরে আসায় এই নাম রাখা হয়েছে বলে বলছেন অফিসাররা। প্রকৃতির কোলে কেউ বা কারা ফেলে গেলেও কোনও জীবজন্তু শিশুকন্যাটির ক্ষতি করেনি। আবার কোনও মানুষও ক্ষতি করেনি শিশুকন্যাটির। বরং রাতের অন্ধকার থেকে সকাল পর্যন্ত শিশুকন্যাটি পড়ে ছিল জঙ্গলে। কান্নার শব্দ শুনে শিশুকন্যাটিকে উদ্ধার করেন গ্রামবাসীরা। যা নিয়ে চর্চাও হয় বিস্তর।

এছাড়া এখন শিশুকন্যাটি সুস্থ হয়ে হোমে থাকায় সবাই খোঁজ নিতে শুরু করেছেন। আর বিষয়টি নিয়ে জেলা শিশু সুরক্ষা অফিসার নিরুপম সিনহা বলেন, ‘গত ২০ জানুয়ারি শিশুটিকে দত্তক নেওয়ার জন্য সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে সার্টিফিকেট দেন চিকিৎসকরা। শিশুটি এখন হোমে রয়েছে। তবে সে সুস্থ। তার বাবা–মাকে খুঁজে পাওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যদি ২১ দিনের মধ্যে তাঁরা যোগাযোগ না করেন, সেক্ষেত্রে দত্তকের প্রক্রিয়া শুরু করা হবে।’ আর শিশুটিকে উদ্ধারকারী দলের অন্যতম সদস্য শান্তনু দত্তের কথায়, ‘বনশ্রী নামটি খুব সুন্দর। একটি চাদরে মুড়ে ওকে ফেলে চলে যাওয়া হয়। ও সুস্থ থাকুক এখন এটাই চাই।’

Published by:

Share Link:

More Releted News:

হাতির হামলায় মৃতের পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যেই ক্ষতিপূরণ, পাশে বনদফতর

মহাত্মা গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিজেপি প্রার্থীর নামে থানায় অভিযোগ

তৃণমূলের ওয়ার্ড সভাপতির হাতে আক্রান্ত আইপ্যাক কর্মী, চিকিৎসাধীন হাসপাতালে

দিদিকে হারাতে অনলাইন বৈঠকে বুথ স্তরের নেতা-কর্মীদের ছয় ‘দাওয়াই’ দিলেন মোদী

সেবাই পরম ধর্ম, প্রচারে বেরিয়ে তাই রোগী দেখলেন সিঙ্গুরের বিজেপি প্রার্থী

হবিবপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমল কিস্কু জোরকদমে চালালেন ভোট প্রচার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ