শিলিগুড়ি থেকে পাচার হওয়া নাবালিকা উদ্ধার সোদপুরে

সোদপুরে এক নাবালিকাকে উদ্ধার (Rescue) করল খড়দহ থানার পুলিশ (Police)। শিলিগুড়ি থেকে তাকে পাচার করার উদ্দেশে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোদপুরে এক নাবালিকাকে উদ্ধার (Rescue) করল খড়দহ থানার পুলিশ (Police)। শিলিগুড়ি থেকে তাকে পাচার করার উদ্দেশে নিয়ে আসা হচ্ছিল বলে জানা গিয়েছে। পাচারকারীরা তাকে ফেলে পালিয়ে যায় বলে দাবি কিশোরীর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির বিধাননগর এলাকার বাসিন্দা ওই নাবালিকা। আদিবাসী ওই কিশোরীকে দুষ্কৃতীরা পাচার করার উদ্দেশে নিয়ে আসে। মঙ্গলবার রাতে সোদপুর ৮ নম্বর রেলগেট এলাকায় তাকে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা একা একা উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখেন ওই কিশোরীকে। সন্দেহ হওয়ায় তারা কিশোরীকে জিজ্ঞাসাবাদ করে। মেয়েটি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। প্রথমে ভয়ে কিছু বলতে পারছিল না। স্থানীয় এক মহিলা জানান, তাকে হিন্দিতে জিজ্ঞাসা করি, কোথায় বাড়ি, তার উত্তরে মেয়েটি জানায়, তার বাড়ি শিলিগুড়ির বিধাননগরে। এরপর খড়দহ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, দুজন ব্যক্তি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিলিগুড়ি বিধাননগর এলাকা থেকে নিয়ে আসে। গোটা ঘটনায় যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়ে নাবালিকা মেয়েটি। নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে খড়দহ থানায় নিয়ে যায় পুলিশ।

অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সোদপুর ৮ নম্বর রেলগেট এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় মানুষজনের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। মেয়েটিকে যে পাচারকারীরা নিয়ে এসেছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি নাবালিকাকে নিকটাত্মীয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য খোঁজ খবর শুরু করেছেন তদন্তকারীরা।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে