Loading live market data...
Loading active stocks...
Connecting...

সীমান্ত পেরিয়ে সোনা পাচারের ছক! ৪৭ লক্ষ টাকার বিস্কুট উদ্ধার, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : ফের সীমান্ত এলাকায় বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়েই এই সোনা পাচারের কাজ চলছিল। বিএসএফের ১০২নং ব্যাটালিয়নের জওয়ানরা পাচারকারীর এই সোনা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে। একজনকে গ্রেফতার করেছে বিএসএফ। ধৃতের নাম সুব্রত সরকার। সে ঘোজাডাঙার বাসিন্দা।

জানা গিয়েছে, লক্ষ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার হওয়ার থেকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়েছে ঘোজাডাঙ্গা সীমান্ত এলাকায়। এই সোনার বিস্কুট পাচার করার লক্ষ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। তার আগেই তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার হয়েছে সোনার বিস্কুট। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার ও করা হয়েছে। জানা গিয়েছে ধৃত ব্যক্তি ঘোজাডাঙ্গার বাসিন্দা। তার নাম সুব্রত সরকার।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররতে গোপন সূত্র খবর পেয়ে অভিযান চালায় বিএসএফের জওয়ানরা। ঘোজাডাঙ্গা এলাকার কাছে একজনকে দেখে সন্দেহ হয় তাদের। মোটরসাইকেল নিয়ে সে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় তাকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করে জওয়ানরা। তারপরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ায় সোনার ৩টি বিস্কুটের ওজন ৪৬৬.২৯ গ্রাম। ওই সোনার বিস্কুটগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। ওই সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ৪৬ লক্ষ ৯৪ হাজার ৭৯৪ টাকা। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে ওই বিস্কুটগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তাও জানার চেষ্টা চলছে। উল্লেখ্য, এর আগে একাধিকবার সীনাম্ত এলাকা দিয়ে সোনার বিস্কুট পাচারের চেষ্টা চলেছে।

২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

‘ব্যারাকপুরে সিনেমায় ঢোকানোর ব্যবসা খুলে বসেছিল’, রাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

চন্দ্রনাথের ময়নাতদন্ত সম্পন্ন, শেষশ্রদ্ধা জানাতে হাজির বিজেপি নেতৃত্ব

বিজয়ের সরকার গঠনের দাবি বারবার প্রত্যাখ্যান, রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ কমল-প্রকাশ

নকল নম্বর প্লেট ! চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক উদ্ধার করল পুলিশ

চন্দ্রনাথ খুনের ঘটনায় মোবাইল সূত্র খতিয়ে দেখছে পুলিশ, মিলল সেই মোটরবাইক

অশ্লীল নাচের স্টেপ, ‘সারকে চুনার..’ বিতর্কে NCW-এর কাছে ক্ষমা চাইলেন নোরা

এবার ইজরায়েলি AI সংস্থাকে কিনতে চলেছে ভারতীয় টেক জায়ান্ট

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

হগ মার্কেটে বুলডোজারের তাণ্ডব, ভাঙচুরের ঘটনায় জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে

অন্ধকার নয়, স্বপ্নের আলো! দিল্লির দৃষ্টিহীন মেয়েদের সাহসে গড়ে উঠল অনন্য ক্যাফে

বাড়ির সামনেই বিজেপি নেতাকে ‘কোপ’, ব্যাপক শোরগোল বরানগরে