ধুলিয়ানে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে দাঁড়াবেন রাজ্যপাল, প্রশাসনের তরফে বানানো হল ক্ষয়ক্ষতির তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ অনেকদিন থেকেই ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এই নিয়ে মালদহ সফরেও শেষে করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, শুক্রবার রাতেই তিনি মুর্শিদাবাদের ফরাক্কায় পৌঁছেছেন। শনিবার সকালে তাঁর যাওয়ার কথা সামশেরগঞ্জ, ধুলিয়ান ইত্যাদি আক্রান্ত এলাকায়।

শোনা গিয়েছে, ধুলিয়ান পুরসভার জাফরাবাদে খুন হওয়া পিতা-পুত্রের বাড়িতে যাবেন রাজ্যপাল। তবে মুর্শিদাবাদের যে সমস্ত জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে তার চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলেছে সেখানের জেলা প্রশাসন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধী দলের পক্ষ থেকে দাবি, রাজ্যপালের সফরের আগে ‘মুখ বাঁচাতে’ এত তড়িঘড়ি করছে শাসকদল তথা প্রশাসন। বিপরীতে তৃণমূলের বক্তব্য, ‘‘বাইরের কেউ পরিদর্শনে আসছেন শুনে বাড়তি প্রস্তুতি নিতে হবে, এমন দুরবস্থা রাজ্য সরকার বা প্রশাসন কারও হয়নি।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ওয়াকফ আইনের বিরোধিতার আঁচে ক্ষতি হওয়া পরিবারগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। সেই কাজ এখনও চলছে। সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনর্নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কয়েক দিন আশ্রয়শিবিরে থেকে যাঁরা নিজেদের বাড়ি ফিরছেন, তাঁদের জন্য জরুরি কিছু আসবাবপত্র দিচ্ছে প্রশাসন। কিন্তু বিজেপির অভিযোগ, রাজ্যপালের সফরের কয়েক ঘণ্টা আগে জেলা প্রশাসন ‘অতি সক্রিয়’ হয়ে উঠেছে। মুর্শিদাবাদের জেলা বিজেপির নেতা গৌরীশঙ্কর ঘোষ কটাক্ষ করে বলেছেন, ‘‘পাঁচ দিন পরে ঘরছাড়া পরিবারগুলির জন্য আলো, পাখার মতো ন্যূনতম ব্যবস্থা করছে প্রশাসন। সদিচ্ছা থাকলে এগুলো আগেই করা যেত। রাজ্য সরকারের অসহযোগিতার চিত্র যাতে রাজ্যপাল ধরতে না পারেন, সেই জন্য এই বন্দোবস্ত।’’ তৃণমূল অবশ্য সে কথা মানছে না। তাদের বক্তব্য, প্রশাসন তাদের কাজ করছে। মুখ্যমন্ত্রীর নির্দেশমতোই কাজ হচ্ছে। রাজ্যপালের আসাকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ তারা।

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড