হুমায়ুনে হাড়হিম, বাবরি মসজিদের শিলান্যাসের আগে আগাম গ্রেফতারির নির্দেশ রাজ্যপালের

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগামছাড়া হয়ে পড়েছেন হুমায়ুন কবির। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবড়ি মসজিদের শিলান্যাস করবেন তিনি। ৬ ডিসেম্বর অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের দিন। হুমায়ুনের কীর্তিকলাপের ফলে রাজ্য রাজনীতি এখন উত্তাল। কিন্তু মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হলে রাজ্যজুড়ে প্রবল বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তার মধ্যে গোদের উপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে হুমায়ুনের পর পর হুঁশিয়ারি। পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যাওয়ার আগেই হুমায়ুনের আগাম গ্রেফতারির নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্য়েই এ বিষয়ে রাজ্য সরকারকে তিনি চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে।

হুমায়ুন কবিরের সাম্প্রতিক সময়ের বক্তব্য এবং ঘোষণা নিয়ে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই জন্যই এই পদক্ষেপের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিষয়ে রাজ্য সরকারের কাছেও ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন তিনি। রাজ্যপালের বক্তব্য এবং পরবর্তী পদক্ষেপে আইন শৃঙ্খলার যদি অবনতি হয় তাহলে বড় সমস্যা সৃষ্টি করতে পারে। সেই জন্যই আগাম গ্রেফতারি অর্থাৎ প্রিভেন্টিভ অ্যারেস্ট করতেই হবে। রাজ্যপাল সতর্ক করে দিয়েছেন যে রাজ্য প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।

হুমায়ুন কবির মুর্শিদাবাদ জাতীয় সড়ক অবরোধ করার ডাক দিয়েছেন। শুধু তাই নয়, এসডিপিও’র কলার ধরে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। হুমায়ুন বলেছেন, যেভাবে প্রশাসন ৬ তারিখ বাবরি মসজিদের অনুষ্ঠানে বাধা তৈরি করতে চাইছে, তাতে যদি এই অনুষ্ঠান করা না যায় তাহলে ৬ তারিখে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক অবরুদ্ধ করা হবে।

এই হুঁশিয়ারিকেই সহজভাবে নিতে পারছেন না রাজ্যপাল। হুমায়ুন মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, “আগুন নিয়ে খেলতে আসবেন না।” উত্তম গড়াইকে সরাসরি আক্রমণ করে তাঁর হুঙ্কার, “আপনি আমার কাজের মধ্যে বাধা দিচ্ছেন। যেদিন আপনার কলার ধরব সেদিন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না।”

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ