রিষড়ায় পা রাখার আগেই কড়া বার্তা রাজ্যপালের

উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেই রিষড়ায় চলে গেলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে তিনি পুলিশের সঙ্গে কথাও বলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলি(Hooghly) জেলার রিষড়ায়(Rishra) পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয় তার জন্য সচেষ্ট রয়েছে রাজ্য প্রশাসন। উদ্বেগে রয়েছেন রাজ্যপাল(Govornor) সি ভি আনন্দ বোসও(C V Anand Bose)। সেই কারণেই তিনি তাঁর উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে এসেছেন। শুধু ফিরে আসাই নয়, কলকাতা বিমানবন্দর থেকেই তিনি রওয়ানা দেন রিষড়ার পথে। কলকাতা বিমানবন্দর থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে রিষড়ার পথে এগিয়ে যায় রাজ্যপালের কনভয়(Convoy)। তবে সেই শহরে পা রাখার আগেই তিনি কড়া বার্তা দিয়েছে এই ঘটনা নিয়ে। 

আরও পড়ুন বিজেপির মুখোশ খুলে দিয়ে পুলিশের হাতে হাওড়ার বন্দুকধারী

কী বলেছেন রাজ্যপাল? রিষড়ায় যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে রাজ্যপাল জানান, ‘আমরা সকলেই রাজ্যের সৃষ্টি হওয়া অশান্ত পরিস্থিতির কথা জানি। এই পরিস্থিতি যারা সৃষ্টি করেছে তাদের আইনের আওতায় শাস্তি দেওয়া হবে। অন্ধকার শক্তিকে বরদাস্ত করা হবে না। যারা খারাপ কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলার মানুষকে আর এই পরিস্থিতি সহ্য করতে হবে না। মানুষের ভালোভাবে থাকার অধিকারকে সুরক্ষিত করতে হবে। যে কোনও মূল্যে পরিস্থিতিতে বদল আনতে হবে। আমরা বাংলার মানুষের সঙ্গে আছি। এক্ষেত্রে কোন মতানৈক্য নেই। আমরা একসঙ্গে থেকে কাজ করব। রাজনৈতিক হানাহানি ও অশান্তির পরিস্থিতি দমনে কোন বাধা বরদাস্ত করা হবে না।’ উল্লেখ্য রাজ্যপাল রিষড়ায় পা দেওয়ার আগেই গতকাল রাতে রিষড়ার ৪ নম্বর রেলগেটের অশান্তির ঘটনায় এদিন সকাল পর্যন্ত পুলিশ ৩৬জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন থমথম  করছে রিষড়া, কোন্নগরে বিজেপির মঞ্চ খুলল পুলিশ

রিষড়ায় পৌঁছে রাজ্যপাল সবার আগে ৪ নম্বর রেলগেটে গিয়ে এলাকা পরিদর্শন করেন। দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে চন্দননগর পুলিশের কর্তাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। তারপর কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। ঘটনার জেরে যে সব বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে সেই সব ঘুরে দেখেন রাজ্যপাল। সাধারন মানুষও খুশি হন রাজ্যপালকে হাতের নাগালে পেয়ে। তাঁরা নিরাপত্তার আশ্বাস পান রাজ্যপাল রিষড়ায় পা রাখায়।

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি