চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘গুলাব’ নিয়ে সতর্ক পূর্ব মেদিনীপুর প্রশাসন, খোলা হল কন্ট্রোলরুম

 

নিজস্ব প্রতিনিধি: আর কিছুক্ষণের মধ্যেই গোপালপুর ও কলিঙ্গপুরের মাঝে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। তার আগেই সতর্ক প্রশাসন, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় চলছে মাইকিং ও নজরদারি। আর কিছুক্ষণের মধ্যেই স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। দিঘাতে জারি রয়েছে হলুদ সতর্কতা, পূর্ব মেদিনীপুরে ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হচ্ছে উপকূলের এলাকাগুলিতে। তাই জেলা প্রশাসনের তরফে চলছে কড়া নজরদারি। দিঘা ও মন্দারমণি পর্যটক শূন্য করে দিয়েছে জেলা প্রশাসন। আগামী বুধবার পর্যন্ত পর্যটক শূন্য থাকতে বলা হয়েছে দিঘা ও মন্দারমণিতে।

আজ দুপুর দেড়টা থেকেই পূর্ব মেদিনীপুর শহরসহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, রাত বাড়লেই উপকূলে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। অপরদিকে গুলাব’-এর সতর্কতায় মেদিনীপুর পৌরসভায় খোলা হয়েছে কন্ট্রোলরুম। চালু করা হয়েছে টোল ফ্রি নম্বর। দরকারে যোগাযোগ করা যেতে পারে 9434209385, 7479009337-এই দুই নম্বরে। কন্ট্রোল রুমে থাকছে পৌরসভার পূর্ত দফতর, কনজারভেন্সি দফতর, বিদ্যুৎ দফতরের কর্মীরা। তৈরি রাখা হয়েছে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

কোনওরকম ঝুঁকি না নিয়ে তৎপর রয়েছে প্রশাসন। পাশে রয়েছে নবান্ন। পৌরসভার তরফে আশ্রয়ের জন্য তৈরি রাখা হয়েছে ২৫ টি স্কুল। সোমবারও পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টিপাত হতে পারে, জানা যাচ্ছে এমনটাই। রবিবার দিঘা উপকূলে জারি হয়েছে হলুদ সতর্কতা। ২৮ এবং ২৯ তারিখ সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

Published by:

Share Link:

More Releted News:

গোষ্ঠীদ্বন্দ্ব নাকি গোপন কৌশল? বাসন্তীতে দুই প্রার্থীর নাম ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

পুরুলিয়ায় ‘মমতা পরশে জঙ্গলমহল হাসছে’ তথ্যচিত্রের উদ্বোধন করলেন সায়নী ঘোষ

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ