পাঁশকুড়ায় মাধ্যমিক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় (Panshkura)।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) এখনও শেষ হয়নি। তার মাঝে এক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ (Hanging Body) উদ্ধার (Recover) হল। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় (Panshkura)। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই ছাত্রীর বাড়ি থেকে দেহ উদ্ধার হয়। সকালে সিলিং ফ্যান থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় তার দেহ উদ্ধার করেন স্থানীয় প্রতিবেশীরা। এরপর ঘটনার খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মৃত ছাত্রীর বাবা ক্যান্সার আক্রান্ত। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার মাঝে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল ওই পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থী জানিয়েছিল, তিনটে পরীক্ষা তার ভাল হয়েছিল। শনিবার ছিল ভূগোল পরীক্ষা। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছিল সে। রাত সাড়ে ১০টা নাগাদ পরিবারের লোকজনের সঙ্গে শেষ বার কথা হয় তার। এরপর সকালে এই ঘটনা ঘটে।

অন্যদিকে কী কারণে এই মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, কোনও সুইসাইড নোট মেলেনি। মৃত ছাত্রীর এক আত্মীয় জানান, ওর বাবার ক্যানসার হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি। আমরা তাঁকে নিয়ে ব্যস্ত ছিলাম। ও মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। এর মধ্যে এই ঘটনা ঘটে গেল।

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে