হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের পার্টি অফিস ভেঙে খাসজমি দখল করার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিশ্চন্দ্রপুর: তৃণমূলের পার্টি অফিস ভেঙে খাসজমি দখল করার অভিযোগ দলেরই এক কর্মীর বিরুদ্ধে। পুলিশ ও ব্লক প্রশাসনে অভিযোগ জানিয়েছে পরিবারগুলি। কিন্তু সকলকে অবাক করে দিয়ে দলের ওই কর্মীকে বাঁচাতে একই দাগের খাসজমিতে বসবাসকারী ১২ জন ভূমিহীন পরিবারকে জায়গা খালি করার নোটিশ জারির অভিযোগ উঠেছে তৃণমূলের প্রধানের বিরুদ্ধে। এ নিয়ে বেজায় ক্ষুব্ধ স্থানীয়রা। রবিবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন দলের নেতাকর্মীরা। ঘটনাটি হরিশ্চন্দ্রপুরের(Harishchandrapur) কুশিদা মুসলিমপাড়া এলাকার। বিক্ষোভকারীরা জানান, স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের সক্রিয় কর্মী তজিমুল হকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। প্রধান ব্যবস্থা না নিয়ে তারই পক্ষ নিয়েছেন।

যদিও, তজিমুলের দাবি, তিনি জায়গা কিনে নিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় মুসলিম পাড়ায় ছ’শতক খাস জমিতে তৃণমূলের নেতাকর্মীরা পার্টি অফিস গড়ে তোলেন। অভিযোগ, তৃণমূল কর্মী তজিমুল পার্টি অফিস ভেঙে টিনের বেড়া দিয়ে ঘিরে নেন। কেউ প্রতিবাদ করলে মারধর করতে আসেন। এই নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার বিবাদ হয়। হরিশ্চন্দ্রপুর থানা, বিডিও অফিস, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ একাধিক প্রশাসনিক দপ্তরে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। এদিন অভিযোগকারী তৃণমূল নেত্রী শেফালি খাতুন বলেন, জমির মালিক স্বেচ্ছায় ২০২৩ সালে পার্টি অফিস করতে দেন দলকে। এরপর তজিমুল সেই জায়গা দখল করে নেন। স্থানীয় বাসিন্দা ও দলের নেতা কর্মীরা ওর নামে বিভিন্ন প্রশাসনিক দফতরে অভিযোগ দায়ের করেছেন। মাপজোক হয়েছে। প্রধানকে দখলমুক্ত করার জন্য ব্যাবস্থা নিতে বলেছেন বিডিও।

কিন্তু প্রধান অভিযুক্তকে বাঁচাতে ভূমিহীন ১২ জন ব্যক্তির নামে নোটিশ জারি করে দিয়েছেন।এদিকে অভিযুক্ত বলেন, আমরা দু’জন ৪৪ শতক জমি কিনে নিয়েছি। স্বাভাবিকভাবেই খাস জমিটি আমাদের দখলে এসেছে। তাই ঘিরে নিয়েছি। এখানে কোনও তৃণমূলের পার্টি অফিস(TMC Party Office) ছিল না। মিথ্যা বলছেন তাঁরা। এ নিয়ে কুশিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সামিনা পারভিনের স্বামী মহম্মদ আজহারউদ্দিন বলেন, ব্লক প্রশাসনের নির্দেশে ১২ জনের নামে নোটিস জারি করা হয়েছে। ৭ দিনের মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও হরিশ্চন্দ্রপুর-১ এর বিডিও(BDO) সৌমেন মণ্ডল সাফ জানিয়েছেন, সেটি পঞ্চায়েতের জায়গা। যে খাস জমিটি নিয়ে ঝামেলা চলছে, সেটি দখলমুক্ত করতে প্রধানকে ব্যবস্থা নিতে বলেছি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনও নোটিশ জারি করা হয়নি।

আগামী ৯ দিন তপ্ত গরমে পুড়বে পৃথিবী, ৪ রাশির জাতকদের হঠাৎ ভাগ্য বদল

কথাতেই নয়, বসার ভঙ্গিতেও প্রকাশ পায় ব্যক্তিত্ব! শরীরী ভাষাই বলে আপনার চরিত্র

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা