বিদ্যাধরী নদীর তীরে উভয় সম্প্রদায়ের হাতে পুজীত হন দেবী দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: বিদ্যাধরীর তীরে শতাব্দী প্রাচীন দুর্গা মণ্ডপ ও পীর গোরাচাঁদের মাজার শরীফ উভয় সম্প্রদায়ের হাতে পুজীত হন দেবী দুর্গা।বিদ্যাধরী নদীর পাড়ে সম্প্রীতির অনন্য নজির হাড়োয়াতে।উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের(Haroa Block) হাড়োয়া বাজার কমিটির উদ্যোগে ৭৯ বছরে দুর্গাপুজো পা রাখল। এখানে রয়েছে শতাব্দী প্রাচীন দুর্গা মন্দির। আর ঠিক তার পাশে রয়েছে পীর গোরাচাঁদের মাজার শরীফ। তাই একে অপরের বিশ্বাসের উপর আস্থা রেখে প্রাচীন সংস্কৃতি ধরে রেখেছে। মাজার শরীফ অনুষ্ঠানে যেমন হিন্দু সম্প্রদায় মানুষ মুসলিম সম্প্রদায়ের কাঁধে কাধ রেখে ঔরস উৎসব পালন করেন।

ঠিক দুর্গা পূজার সময়, মুসলিম সম্প্রদায় মুসলিম ভাইরা বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে মাতেন। এমনকি উৎসবের মূল কমিটিতে মুসলিম ভাইরা রয়েছেন ।দুর্গাপুজো(Durga Pujp) শুদ্ধ আচার উপচার নিষ্ঠা মধ্য দিয়ে যাতে পুজীত হন দেবী দুর্গা তার সব রকম ব্যবস্থা করেন তারা। মুসলিম সম্প্রদায় মানুষ প্রতিবছরের মতো এ বছরও হাড়োয়া বাজার কমিটি উদ্যোগে দুর্গাপুজায় সেই ছবি দেখা গেল। বিদ্যাধরী নদীর পাড়ে দুর্গাপুজোর উৎসবের মধ্য দিয়ে দুর্গাপুজোর কমিটির সদস্য শাহনাওয়াজ মোল্লা বলেন, হাড়োয়ার সম্প্রীতির সংস্কৃতি মেলবন্ধনের মাটি। একে অপরের মধ্যে সংস্কৃতি কৃষ্টি জড়িয়ে রয়েছে। হিন্দু ভাইরা যেমন ঈদের সময় মাজার শরীফের অনুষ্ঠানে আমাদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে আনন্দ উৎসব মাতেন ,আমরা ঠিক দুর্গা পুজোর সময় তাদের এই পাঁচ দিন পাশে থেকে দেবী দুর্গার আরাধনায় মিলিত হই।

এখানে কোন ভেদাভেদ বিভাজন নেই। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার। দুর্গা পুজো কমিটির সদস্য রাজকুমার দে বলেন, এ মাটি উভয় সম্প্রদায়ের মাটি ।বাবা পীর গোরাচাঁদের মেলার সময় আমরা সেখানে সমস্ত কাজের অংশীদার হই। এখানে কোন জাতি ভেদাভেদ নেই। একে অপরের মধ্যে ভ্রাতৃত্ব আলিঙ্গন ও মিষ্টিমুখের মধ্য দিয়ে আমরা প্রতিটি উৎসবে সবাই এক জায়গায় করি। অভিনেত্রী চুমকি চৌধুরী বলেন, সম্প্রীতি সংস্কৃতি বেঁচে থাক এটাই বলব হাড়োয়ার মত জায়গায় এখনো দুই সম্প্রদায়ের মানুষ একে অপরের উৎসবে মিলিত হয়ে যে সম্প্রীতি সংস্কৃতির পুজোয় মিলিত হন সুন্দরবন তথা বাংলার মাটি তা আরোও একবার প্রমাণিত করল। পুজোর কটা দিন বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চ নাচ-গান যাত্রা এমনকি বিচিত্রার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দুর্গা পূজার পাঁচ দিন মিলিত হয়।

হাড়োয়ার মানুষ এই সম্প্রীতির দুর্গা পুজো দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যের থেকে বহু দর্শনার্থীরা বিদ্যাধরী নদীর পারে ভিড় জমান। উপস্থিত ছিলেন হাড়োয়া সার্বজনীন পূজা কমিটি সভাপতি নারায়ণ চন্দ্র তালুকদার ,সম্পাদক চিত্তরঞ্জন মুখার্জি, সহ-সভাপতি দীপক সেন, সদস্য প্রবীরচন্দ্র পাল এবং রাজকুমার দে । এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবীরা। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী চুমকি চৌধুরী এবং শিকরাকুলিন গ্রামের মহারাজ।

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী,

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে